রজার 'জেমস বন্ড' ম্যুরের প্রয়াণে হলিউডে শোকের ছায়া
মঙ্গলবার ৮৯ বছর বয়সে সুইজারল্যান্ডে অভিনেতা রজার ম্যুরের জীবনাবসান হয়েছে। ১৯৭৩ সাল থেকে ১৯৮৫ সালের মধ্যে মোট সাতটি সিনেমায় জেমস বন্ডের চরিত্রে রজার অভিনয় করেন।
জেমস বন্ড সিনেমায় অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া রজার ম্যুর প্রয়াত। মঙ্গলবার ৮৯ বছর বয়সে সুইজারল্যান্ডে তাঁর জীবনাবসান হয়েছে। স্যোশাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে। বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি।
১৯৭৩ সাল থেকে ১৯৮৫ সালের মধ্যে মোট সাতটি সিনেমায় জেমস বন্ডের চরিত্রে রজার অভিনয় করেন। মূলত এই চরিত্রই তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।

মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন রজার। পরে সিনেমায় অভিনয় করে খ্যাতি পান। এছাড়া টিভি সিরিজেও বেশ কিছু স্মরণীয় কাজ তিনি করেছেন।
জেমস বন্ড সিনেমার মধ্যে 'লিভ অ্যান্ড লেট ডাই', 'দ্য ম্যান উইথ গোল্ডেন গান', 'অক্টোপুসি', 'দ্য স্পাই হু লাভড মি' বিশেষ উল্লেখযোগ্য। রজারের মৃত্যুর খবর টুইটার অ্যাকাউন্টে তাঁর পরিবারের তরফে জানানো হয়। এই ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications