দীপাবলিতে ডবল ধামাকা! ‘Singham Again’ না ‘Bhool Bhulaiyaa 3’, কে করবে বাজিমাত?

অপেক্ষার আর মাত্র ক'টা মাস। এ বছরের দীপাবলিতেই মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত ছবি 'সিংহম আগেইন'। এমনটাই জানালেন এই ছবির পরিচালক রোহিত শেট্টি। চলতি বছরে ১৫ অগাস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু অগাস্টে নয় বরং দীপাবলিতে ধামাকা দিতেই আসছে 'সিংহম আগেইন'। ওই সময়ই কার্তিক আরিয়ান অভিনীত 'ভুলভুলাইয়া ৩'-র মুক্তি পাওয়ার কথা। ফলে দুটি বিগ বাজেটের ধামাকাদার ছবি একসঙ্গে মুক্তি পেলে দর্শকের যে উত্তেজনার শেষ থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

Rohit shetty

কালীপুজোয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। দুটি ছবির মুক্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বলিউডের অন্দরে। তবে, এইসব গুঞ্জনকে সরিয়ে দিয়ে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে 'সিংহম আগেইন'-এর পরিচালক রোহিত শেট্টি বলেন, 'আমরা ঘোষণা করেছি যে দীপাবলিতে আমাদের এই ছবি আসছে।

আর আমরা আমরা ঘোষণা করেছি মানে এই ছবি দীপাবলিতেই আসছে'। এই মুহূর্তে রোহিত শেট্টি ব্যস্ত রয়েছেন তাঁর শো 'খতরো কে খিলাড়ি'-র ১৪ তম সংস্করণ নিয়ে। যা আবার নতুনভাবে আসতে চলেছে টেলিভিশনের পর্দায়।

অজয় দেবগনের পাশাপাশি 'সিংহম আগেইন'-এ অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ সহ আরও অনেককে।

দীপাবলিতে ছবিটি মুক্তির আগে চলতি বছরের সেপ্টম্বর মাসেই প্রথন সন্তানের জন্ম দিতে পারেন দীপিকা পাড়ুকোন। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। তবে, দর্শকবৃন্দের মতোই 'সিংহম আগেইন' মুক্তির অপেক্ষায় বসে রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সবমিলিয়ে বড় ধামাকা হতে চলেছে চলতি বছরের দীপাবলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+