Bhool Bhulaiyaa 3 Vs Singham Again: ‘ভুল ভুলাইয়া থ্রি’-কে টেক্কা ‘সিংহম এগেইন’-এর, প্রথম দিনে কার কত কালেকশন?

Bhool Bhulaiyaa 3 Vs Singham Again: দীপাবলিতে জোর টক্কর। একই দিনে বড়পর্দায় মুক্তি পেল রোহিত শেঠির সিংহম এগেইন ও আনিস বাজমির ভুল ভুলাইয়া থ্রি। দুটি ছবিতেই তারকাদের সমাহার। এর আগেই সিকোয়েন্সগুলিও বক্স অফিসে হিট (box office hits)। তাই নিঃসন্দেহে এবারেও একে অপরকে জোর টেক্কা দিচ্ছে ছবি দুটি।

শুক্রবার প্রথম দিনের বক্স অফিসের হিসেব বলছে, মর্নি শো থেকেই এগিয়ে রয়েছে সিংহম এগেইন। তবে ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে ভুল ভুলাইয়া থ্রি। দীপাবলির ছুটিতে দেশজুড়ে প্রায় ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা দুটি। ট্রেন্ড বলছে ৬০ শতাংশ প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত সিংহম এগেইন চলবে। ৪০ শতাংশ প্রেক্ষাগৃহে চলবে ভুল ভুলাইয়া থ্রি।

Bhool Bhulaiyaa 3 Vs Singham Again

সিংহম এগেইনে মুখ্য ভূমিকায় যাদের দেখা যাবে, তাঁরা হলেন অজয় দেবগণ (Ajay Devgan), করিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার স্রফ ও অর্জুন কাপুর। মাঝে অবশ্য রয়েছে চমক। বিশেষ ভূমিকায় দবাংয়ের চুলবুল পাণ্ডের ভূমিকায় দেখা মিলবে সলমন খানেরও (Salman Khan)।

অপরদিকে ভুল ভুলাইয়া থ্রি-তে আগের সিকোয়েন্সের মতোই রুহ বাবার চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aryan) । তবে মূল আকর্ষণ মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালানের (Vidya Balan) অভিনয়। ২০০৭-এর সেই ভুল ভুলাইয়ার মতোই মঞ্জুলিকার অভিনয় করবেন বিদ্যা। সঙ্গে বাড়তি পাওনা মাধুরীর অভিনয় ও নাচ।

এবার আসা যাক, মুক্তির প্রথম দিনে বক্স অফিসের ট্রেন্ড কী বলছে তা নিয়ে। শুক্রবার আফটারনুন শো পর্যন্ত দেখা যাচ্ছে, ১৬.২৭ কোটি টাকা আয় করেছে সিংহম এগেইন। অপরদিকে ১২.৯৬ কোটি টাকা আয় করতে পেরেছে ভুল ভুলাইয়া থ্রি।

বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ড চলতে থাকলে প্রথম দিনে ৪৫ কোটি টাকা ছুঁতে পারে সিংহম এগেইনের কালেকশন (Singham Again Box office Collection)। অপরদিকে ২৫ কোটিতে থামতে পারে ভুল ভুলাইয়া থ্রিয়ের প্রথম দিনের কালেকশন (Bhool Bhulaiyaa three Box office Collection))।

তবে বিশেষজ্ঞরা এও বলছেন, রোহিত শেঠির অ্যাকশনে ভরপুর বলিউডের মশলা ছবির বাজেট অনুযায়ী সিংহম এগেইনের প্রথম দিনের কালেকশন তুলনামূলক কম। মুম্বই সহ মহারাষ্ট্র, রাজস্থান ও ওড়িশাতে এগিয়ে রয়েছে এই ছবি। অন্যদিকে, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মানুষ বেশি দেখেছেন ভুল ভুলাইয়া থ্রি। এই তিন এলাকায় সিংহম এগেইনে পিছনে ফেলে দিয়েছে কার্তিক-বিদ্যার ভুল ভুলাইয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+