সঙ্গীতশিল্পী মেখলার পর এবার ফের একবার স্টেজে পারফর্ম করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার বাংলার আরও এক গায়িকা। জলপাইগুড়ির ধুপগুড়িতে গানের অনুষ্ঠানে যোগ দিয়ে হেনস্থার শিকার হলেন শিল্পী সোমলতা আচার্য।
জানা গিয়েছে, ধুপগুড়ির কালীরহাট এলাকার এক স্কুলে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই লজ্জাজনক কাণ্ডটি ঘটে যায়। ঘটনার কথা জানিয়ে ফেসবুক লাইভে ক্ষোভে ফুঁসে ওঠেন গায়িকা। অভিযোগ, স্কুলের শিক্ষক অর্ণব সাহা সেদিন মত্ত অবস্থায় স্টেজে উঠে সোমলতাকে উত্যক্ত করতে থাকেন। শ্রোতাদেরও এনিয়ে খেপিয়ে তোলেন তিনি। সেই সময় সেখানে প্রায় ১৫ হাজার শ্রোতা উপস্থিত দর্শকাসনে। উপস্থিত স্কুলের পড়ুয়ারাও। আর তাদের সামনে স্টেজে উঠে মত্ত অবস্থায় স্কুল শিক্ষক উত্যক্ত করতে থাকেন সঙ্গীত শিল্পী সোমলতাকে।
এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে সোমলতাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে সেই শিক্ষকও সোমলতাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যেতে বলেন।