আচমকা গাড়ি থেকে নেমে এ কী করলেন শিলাজিৎ! ভাইরাল ভিডিও

পথ চলতি বাস-কে চাপড়ে বলছেন 'দাদা একটু এগোনে যাবে?' আশাপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে কীভাবে সরানো যায় তার চেষ্টা করতে দেখা গেল তাঁকে।.. একটু ভালো করে দেখলে স্পষ্ট হবে ইনি সঙ্গীতশিল্পী শিলাজিৎ।

পথ চলতি বাস-কে চাপড়ে বলছেন 'দাদা একটু এগোনে যাবে?' আশাপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে কীভাবে সরানো যায় তার চেষ্টা করতে দেখা গেল তাঁকে।.. একটু ভালো করে দেখলে স্পষ্ট হবে ইনি সঙ্গীতশিল্পী শিলাজিৎ। ব্যস্ত কলকাতার রাস্তায় দাঁডি়য়ে ট্রাফিকের গেড়ো থেকে একটি অ্যাম্বুলেবন্সকে বের করবার চেষ্টা করছিলেন তিনি। আর সেই ঘটনাই ভিডিও বন্দি হয়ে যায়।

আচমকা গাড়ি থেকে নেমে এ কী করলেন শিলাজিৎ! ভাইরাল ভিডিও

বৃষ্টি আর গাড়ির মেলায় তখন উল্টোডাঙায় বেশ যানজট। আর যান জটের ডেরে আটকে গিয়েছিল একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সকে তড়িঘড়ি বের করে দেওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হল শিলাজিৎ। শোনা যাচ্ছে , ১৩ অক্টোবর যেদিন এই ঘটনা ঘটে, সেদিন কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এই গায়ক। আর মাঝ রাস্তায় উল্টোডাঙায় চরম ট্রাফিকে আটকে পড়ে তাঁর গাড়িও। সেই সময়েই গাড়ি থেকে নেমে পড়েন শিল্পী। আর তারপর কী হয় দেখুন ভিডিওতে।

এর আগে বহু সেলিব্রিটিকেই রাস্তায় নেমে জনসমক্ষে আসতে দেখা গিয়েছে। তবে তার বেশির ভাগটাই কোনও ইভেন্ট বা ছবির প্রচারে। সেক্ষেত্রে শিলাজিতের এই ঘটনা নিঃসন্দেহে প্রাশঙ্গিক ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+