উৎসব না প্রতিবাদ? পুজোয় একটু অন্যরকম গান নিয়ে এলেন রূপম
পুজো মানে উৎসবের আনন্দর সঙ্গে সঙ্গে একগুচ্ছ নতুনের আগমন। এখন তো পুজোয় একাধিক সিনেমা রিলিজের ট্রেন্ড চলছে। কিন্তু ৭০ ও ৮০ দশকে পুজো এলেই সকলে মুখিয়ে থাকতেন পুজোর গান রিলিজের দিকে। হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আশা ভোঁসলে থেকে শুরু করে নামী গায়ক গায়িকাদের গাওয়া গানই থাকতো পুজোর মূল আকর্ষণ।
তবে হালফিলে পুজোর গান রিলিজের ঘটা কমেছিল অনেকটাই। কিন্তু আবার পুজোর সময় নতুন গান প্রকাশের সেই পুরনো রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বাংলা সংগীত ও বিনোদন জগতে। তবে এবার পুজোর আবহাওয়া আলাদা। উৎসব নয় বরং পুজোর আনন্দেই মেতে উঠতে চাইছেন বাংলার মানুষ। উমা আগমনের সঙ্গে সঙ্গেই রয়েছে প্রতিবাদের তীব্র স্বর। আরজিকর কাণ্ড নিয়ে বাংলার মানুষ এ বছর খোলা মনে আদৌ উৎসব করতে পারবেন কিনা তা নিয়ে চলছে চর্চা।

তবে পুজো মানে কাজে ফেরাও বটে। কারণ এই পুজোর কাজ করেই রুজি রুটি চলে সমাজের একাধিক স্তরের মানুষের। প্রতিবাদের পাশাপাশি কাজেও ফিরছেন বাঙালি। আর সেই মতোই নিজের চেনা মেজাজেই ধরা দিতে চলেছেন বাংলার রকস্টার রূপম ইসলাম। পুজোর আগেই এল রূপম ইসলামের কণ্ঠে একটি নতুন গান 'নৌকা বিলাসী’। রক ঘরানার গানের ভিডিয়োটি ব্যান্ড পারফরম্যান্সের আকারে সাজানো হয়েছে। শিলাদিত্য-সোমের সুরে গানটি গেয়েছেন রূপম। গিটারে রয়েছেন অমিত দত্ত। গানের কথা লিখেছেন সোহম মজুমদার। আর এই মিউজ়িক ভিডিয়োটি পরিচালনা করেছেন রিঙ্গো।
সময়ের সঙ্গে আধুনিক গানের ধারাও পাল্টে গিয়েছে। সেই ভাবনা থেকেই অন্য ধরনের গান শ্রোতাদের উপহার দিতে চেয়েছেন মেকাররা। পুজোর আগে আগমনীর গান নয়, এবার বরং কিছুটা প্রতিবাদীর সুরেই গান গেয়েছেন রূপম। পাঁচটি রক গানের একটি সিরিজ়ের পরিকল্পনা রয়েছে। আর তারজন্য বাংলাদেশের রক গায়ক জেমসের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। আশা অডিও থেকে মুক্তি পেল রূপমের পুজোর গান নৌকা বিলাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications