বৃহস্পতিবার মুম্বইয়ে কেকের শেষকৃত্য, চোখের জলে শেষ বিদায় কলকাতাবাসীর

বৃহস্পতিবার মুম্বইয়ে কেকের শেষকৃত্য, চোখের জলে শেষ বিদায় কলকাতাবাসীর

কলকাতায় এসেছিলেন সশরীরে, যেতে হল কফিনে! সকলকে কাঁদিয়ে চিরঘুমে কেকে। প্রয়াত গায়ককে গান স্যালুটে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন গায়কের স্ত্রী, পুত্র- সহ পরিবারের সদস্যরা। ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, ইন্দ্রনীল সেন। শ্রদ্ধা জানিয়েছেন কেকের অসংখ্য ভক্তও। বৃহস্পতিবার, ২ জুন গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।

বৃহস্পতিবার মুম্বইয়ে কেকের শেষকৃত্য, চোখের জলে শেষ বিদায় কলকাতাবাসীর


তিনি মুম্বইয়ে ভারসোভা এলাকার পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। আজ, বুধবার বিকেল ৫ টা ১৫ মিনিটে মুম্বইয়ে পাড়ি দিলেন কেকের কফিনবন্দী মরদেহ।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে গায়ক কেকেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত সংগীতশিল্পীর পরিবারও। এর পরে, শেষকৃত্যের জন্য তাঁর মৃতদেহ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফুলের মালায় ডেকে কফিনবন্দী গায়কের দেহ দেখে চোখের জল আটকানো সত্যিই দায় হয়ে পড়েছে সকলের কাছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমবেদনা জানিয়েছেন তিনি, সেই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কান্নায় ভেঙে পড়েন গায়কের স্ত্রী। তাঁকে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী।

জীবন বড় অনিশ্চিত! এমনটাই জানাচ্ছেন অনেক ভক্ত। তবুও যেন কেকের মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকে। কলকাতার রবীন্দ্র সদন থেকে পৌনে তিনটে নাগাদ বের করা হল গায়কের নিথর কফিনবন্দি দেহ। এরপর সেটি নিয়ে যাওয়া হয় দমদম বিমানন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে বিকেল ৫টা ১৫ মিনিটের বিশেষ ফ্লাইটে দেহ নিয়ে যাওয়া হয় মুম্বইতে। বৃহস্পতিবার মুম্বইয়ে হবে গায়কের শেষ কাজ।

বলা বাহুল্য, বলিউডের বিখ্যাত গায়ক প্রয়াত। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা বিশ্ব। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে হাসপাতালে শিল্পীকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গায়কের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি টুইট করে বলেন বিশিষ্ট গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে শোকাহত। তাঁর গান সকল বয়সের মানুষের হৃদয় ছুয়ে যায়। আমরা তাঁর গান সবসময় মনে রাখব। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+