প্রিয় সখার স্মৃতিতে বসন্তের গান অঙ্কিতার, মুগ্ধ শ্রোতারা

প্রিয় সখার স্মৃতিতে বসন্তের গান অঙ্কিতার, মুগ্ধ শ্রোতারা

বাতাসের বহমান নেশা, কোকিলের ডাক আর নীল দিগন্তে ফুলের আগুন লাগিয়ে পলাশের নেশা বলে দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। আর মাত্র কয়েকটাদিন, তার পরেই ভারত সহ গোটা বাংলা হোলির আবিরে রাঙতে চলেছে। তার আগেই নিজের সুরের যাদু ছড়াতে এলেন বাংলা সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। আর তাঁর সুরের ম্যাজিকে মুগ্ধ হলেন আপামর শ্রোতারা।

বসন্তে বহিল সখী

বসন্তে বহিল সখী

'ওগো কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া', এই গানের সঙ্গে নাচের তালে পা মেলাননি এমন বাঙালি বোধহয় নেই বললেই চলে। পুজোর মরসুমে মহা হিট হয়েছিল এই গান। আর পুজো প্যান্ডেলে প্যান্ডেলেও দেদার বেজেছে এই গান। বাংলায় এক কথায় ঝড় বইয়ে দিয়েছিল এই গান। আর এর পর এবার বসন্তের গান নিয়ে ফিরেছেন অঙ্কিতা। সেক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে এই গান 'কমলায় নেত্য করে' গানের থেকেও নাকি বেশি হবে বলে মনে করছেন অনেক শ্রোতারা।

সারেগামাপা আর অঙ্কিতা

সারেগামাপা আর অঙ্কিতা

মূলত অঙ্কিতা প্রথম লাইম লাইটে আসেন বছর তিনেক আগে বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো 'সারেগামাপা' থেকে। সেখানে তিনি সিজন ফাইনেলে উঠেছিলেন তাই নয়, সেইবার এই শোয়ে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিলেন তিনি। সেখানে হোস্ট যিশু সেনগুপ্তের খুব স্নেহের পাত্রী ছিলেন তিনি। কিন্তু শো জেতার পরেও তিনি সমান ভাবে অধ্যাবশায় বজায় রেখেছেন। আর তাঁর এই গান গুলর মাধ্যমে অঙ্কিতা প্রমান করে দিচ্ছেন যে তাঁর যোগ্যতা ঠিক কতখানি। এমনটা বলছেন তাঁর ফ্যানেরা।

 গানের সঙ্গে নাচ

গানের সঙ্গে নাচ

তবে শুধুমাত্র গান গাওয়াতেই ওস্তাদ নয়, সেই সঙ্গে বেশ ভালো নাচতেও পারেন অঙ্কিতা ভট্টাচার্য। কমলায় নেত্য করে গানের সঙ্গে প্রথম অ্যালবামে তালে তালে পা মিলিয়ে তিনি দেখিয়েছেন নৃত্যে তিনি কতটা পটিয়সী। আর এবার এই নতুন বসন্তের গানের সঙ্গেও তাঁর নাচ ইতিমধ্যেই বেশ পছন্দ করছেন দর্শকরা।

অঙ্কিতা যখন শকুন্তলা

সেই পৌরাণিক কাহিনী শকুন্তলা আর দুস্মন্তের গল্পের মতই খানিকটা অঙ্কিতার এই নতুন বসন্তের গান 'বসন্ত বহিল'। গানের শুরুতেই দেখা যাচ্ছে যে শকুন্তলার মত পোশাকে গাছের তলায় বসে আছেন তিনি। এবং সেখানে তাঁর প্রিয়জন তাঁকে একটি আংটি দিয়ে চলে যায়। আর এরপরেই বসন্তে বিরহের গান শুরু করেন তিনি। ঠিক পরের সিনে মডার্ন অঙ্কিতাকে দেখা গিয়েছে কোট আর ডেনিম পরে নাচ করতে। আর এই ইন্দো- ওয়েস্টার্ন ফিউশন খুবই পছন্দ হয়েছে দর্শক আর শ্রোতাদের। যার ফলে রিলিজের সঙ্গে সঙ্গেই এই গানের ভিউ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮৫ হাজারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+