Me too:যৌন হেনস্থা নিয়ে আরও বিপাকে অনু মালিক! মুখ খুললেন আলিশা
বলিউড থেকে শুরু করে গোটা ভারতীয় চলচ্চিত্র এই মুহূর্ত তোলপাড় 'মিটু' ঝড়ে । ক্রমাগত উঠে আসছে একাধিক অভিনেতার নাম।
বলিউড থেকে শুরু করে গোটা ভারতীয় চলচ্চিত্র এই মুহূর্ত তোলপাড় 'মিটু' ঝড়ে । ক্রমাগত উঠে আসছে একাধিক অভিনেতার নাম। যৌন হেনস্থা ঘিরে অভিযুক্তের তালিকায় উঠে আসছে একাধিক বলিউড সেলেবের নাম। কিছুদিন আগেই এই তালিকায় সঙ্গীত পরিচালক অনু মালিকের নাম উঠে আসায়, 'ইন্ডিয়ান আইডল' শো থেকে বাদ গিয়েছে তাঁর নাম।

এবার অনু মালিককে নিয়ে মুখ খুললেন সঙ্গীতশীল্পী আলিশা চিনয়। আলিশার দাবি, শ্বেতা পণ্ডিত বা সোনা মহাপাত্ররা যে সমস্ত অভিযোগ করেছেন অনুর বিরুদ্ধে, তা সত্যি। তিনি জানান, য়ে মহিলারা এই নিয়ে মুখ খুলেছেন, তিনি তাঁদের পাশে রয়েছেন। উল্লেখ্য, এর আগে ১৯৯০ সালে যৌন হেনস্থার ঘটনা ঘিরে অনু মালিককে আদালতের রাস্তা দেখিয়েছিলেন আলিশা চিনয়।
এর আগে, সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত ও সোনা মাহাপাত্রের অভিযোগের জেরে অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান আইডল -এর মতো শো থেকে বাতিল করে দেওয়া হয় অনু মালিককে।












Click it and Unblock the Notifications