বিগ বস ৮: ওয়াইল্ড কার্ড হিসাবে আসছেন গায়ক আলি কুয়ালি মির্জা

সূত্রের খবর অনুযায়ী, ওয়াইল্ড কার্ড হিসাবে বাড়িতে আসতে চলেছেন গায়ক আলি কুয়ালি মিরজা। ভারতে সেভাবে পরিচিত নাম না হলেও দুবাইয়ের অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী আলি। রোর ছবিতে অভিনেতা হিসাবে হাতে খড়ি হবে আলির।
আসলে আলি বিগ বসের সুপারস্টার সঞ্চালক সলমন খানের ঘণিষ্ঠ। আগামী বুধবার বাড়ির সদস্যদের চমক দিয়ে বিগ বসে এন্ট্রি নেবেন আলি। সূত্রের খবর অনুযায়ী, বাড়ির সদস্যদের মধ্যে সোনালি রাউতের সঙ্গে আলির পরিচয় আছে। তবে বাড়ির অন্য সদস্যদের সম্পর্কে সেভাবে ওয়াকিবহাল নন আলি।
এখন দেখার বিষয়, বাড়িতে ঢুকে গৌতমকে কী মেলোড্রামায় টক্কর দিতে পারবেন আলি? নাকি বাড়ির ভিতরে থেকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হবেন।












Click it and Unblock the Notifications