উদিত নারায়ণের বাড়িতে সুখবর! খুব শীঘ্রই বাবা হচ্ছেন পুত্র আদিত্য

উদিত নারায়ণের বাড়িতে সুখবর! খুব শীঘ্রই বাবা হচ্ছেন পুত্র আদিত্য

বিগত কয়েকদিন ধরে বেশ ভালোই যাচ্ছে বিখ্যাত গায়ক উদিত নারায়ণের। একদিকে একের পর এক হিট রিয়্যালিটি শো তে অতিথি বিচারক হয়ে যাচ্ছেন উদিত নারায়ণ। সেই সঙ্গে পুত্র আদিত্য নারায়ণ তো বরাবরই গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন রিয়্যালিটি শো তে সঞ্চালনা করে। আর গায়কের থেকে বরং একজন সফল সঞ্চালক হিসেবেই সকলের কাছে জনপ্রিয় আদিত্য। আর এবার ভক্তদের সুখবর শোনালেন উদিত-পুত্র।

বাবা হচ্ছেন আদিত্য

বাবা হচ্ছেন আদিত্য

নিজের স্যোশাল মিডিয়া সাইটে ছবি পোস্ট করে আদিত্য নারায়ণ জানালেন খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছেন তিনি ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল। পোস্টে আদিত্য লিখেছেন, "শ্বেতা এবং আমি কৃতজ্ঞ এবং ভাগ্যবান বোধ করছি যে আমরা শীঘ্রই আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছি। #বেবিঅনদ্যওয়ে।" ছবিতে দেখা যাচ্ছে আদিত্য সোফায় বসে আছেন শ্বেতাকে তাঁর কোলের কাছে কাছে ধরে রেখেছেন। অন্যদিকে মেঝেতে বসে আছেন শ্বেতা। তাঁর বেবি বাম্প-এর ছবি এই মুহূর্তে ভাইরাল স্যোশাল মিডিয়ায়। শ্বেতাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ছবি শেয়ার করেছেন। পোস্টটিতে আদিত্য কমেন্ট করে লিখেছেন, " আমার কিউট পাই আমাদেরকে আরেকটি কিউট পাই উপহার দিতে চলেছে। আর তর সইছে বা আমার"

আদিত্য-শ্বেতা লাভ স্টোরি

আদিত্য-শ্বেতা লাভ স্টোরি

আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল ফিল্ম শাপিতের সেটে প্রথম একে অপরকে দেখেছিলেন। এবং প্রায় এক দশক ধরে সম্পর্কে ছিলেন। এই দম্পতি তাদের বিয়ের ঘোষণা করার আগে পর্যন্তও নিজেদের সম্পর্কের কথা কাউকে বলেননি। ২০২০ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন আদিত্য-শ্বেতা।

 উদিত পুত্রের কীর্তি

উদিত পুত্রের কীর্তি

হিন্দি গানের জগতে অন্যতম সেরা গায়ক বলেই বিবেচিত হয়ে থাকেন উদিত নারায়ণ। পুত্র আদিত্য নারায়ণও ছোটবেলা থেকেই পরিচিত বলিউড ইন্ডাস্ট্রিতে। ১৯৯৬ সালের 'মাসুম' সিনেমার 'টুপি টুপি টাপ টাপ' গান অল টাইম ফেবারিট তালিকায় একটি। এই গান গেয়ে মাত্র ৪ বছর বয়সেই সাফল্যের শীর্ষে ওঠেন আদিত্য নারায়ণ। 'তাল' সিনেমায় এ আর রহমানের সুরে 'এক টুটে দিল কি' গানে কিংবদন্তী আশা ভোঁসলের সঙ্গে পাল্লা দিয়ে গান গেয়েছেন আদিত্য। পাশাপাশি কয়েক বছর আগে সঞ্জয় লীলা বনশালির 'রাম লীলা' সিনেয়ায় 'তাতাড় তাতাড়' গান অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়াও একাধিক গান গেয়েছেন তিনি।

 অভিনয়েও সমান পারদর্শী আদিত্য

অভিনয়েও সমান পারদর্শী আদিত্য

তবে শুধু গানই নয়, একাধিক ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ও করেছেন আদিত্য। ১৯৯৪ সালে মহাগুরু মিঠুন চক্রবর্তী অভিনীত 'পরমাত্মা' সিনেমায় ক্যামেরার সামনে হাতে খড়ি আদিত্যর। এরপর সালমান খানের সঙ্গে 'জব প্যার কিসিসে হোতা হ্যায়', সুভাষ ঘাই পরিচালিত শাহরুখ খানের 'পরদেশ' সহ একাধিক সুপারহিট সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এছাড়াও হরর মুভি 'শাপিত'এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+