দুর্গাপুজোয় ঢাকের তালে মাতলেন অভিজিৎ! লোখান্ডওয়ালার পুজোর ভিডিও দেখে নিন
ঢাকের তালে মাতলেন অভিজিৎ! মুম্বইয়ের লোখান্ডওয়ালার পুজোর জমজমাট ভিডিও দেখে নিন
সপ্তমীর ভোরে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দুর্গাপুজো ঘিরে ক্রমেই জমজমাট হয়ে উঠছে উৎসবের আমেজ। বাংলা পেরিয়ে সুদূর প্রবাসেও ক্রমেই জমে উঠছে দুর্গাপুজোর আসর। মুম্বইয়ের বিখ্যাত লোখান্ডওয়ালার পুজোয় উৎসবের মেজাজে পাওয়া গেল সঙ্গীত শিল্পী অভিজিৎকে।
ঢাক বাজালেন অভিজিৎ
যাঁর কণ্ঠের জাদুতে মাত হয়েছে কাশ্মীর থেকে কন্যা কুমারী, তাঁর হাতে ঢাকের কাঠি উঠতেই সেই জাদু যেন আবারও ধরা পড়ল।
সপ্তমীর অঞ্জলি
সপ্তমী সকালের অঞ্জলিতে লোখান্ডওয়ালার পুজোয় মেজাজে ছিলেন অভিজিৎ। প্রথা মেনে এদিন চলে পূজাপাঠ।
বলো দুগ্গা মাইকি!
ষষ্ঠীর রাতে ঢাকের তালে এক্কেবারে উৎসবের মেজাজে পাওয়া গেল সঙ্গীত শিল্পী অভিজিৎকে। লোখান্ডওয়ালার পুজোয় সেই ভিডিও শেয়ার করেছেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।
পঞ্চমীর আরতি
পঞ্চমীর দিন আরতি থেকে ঢাকের তাল, সমল্ত কিছুতই পাওয়া গেল সঙ্গীত শিল্পী অভিজিৎকে। পুজো ঘিরে বেশ আনন্দে মাতেন এই বলিউডে সেলেব্রিটি।












Click it and Unblock the Notifications