(ভিডিও) সিমরন টিজার : সংক্রামক হাসি দিয়েই মন ভোলালেন কঙ্গনা!

প্রাণবন্ত, রঙিন মেজাজের মজাদার মেয়ে সিমরন। আর এই অনন্য মেয়েটিকে নিয়েই পরিচালক হনশল মেহতার নতুন ছবি 'সিমরন'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। এই ছবির টিজার সোমবারই প্রকাশ করেছেন হনশল মেহতা।

প্রাণবন্ত, রঙিন মেজাজের মজাদার মেয়ে সিমরন। আর এই অনন্য মেয়েটিকে নিয়েই পরিচালক হনশল মেহতার নতুন ছবি 'সিমরন'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। এই ছবির টিজার সোমবারই প্রকাশ করেছেন হনশল মেহতা।

সত্যি বলতে কি একেবারে মন ভাল করা একটি টিজার এদিন উপহার দিলেন হনশল মেহতা। কঙ্গনার হাসি যেন সংক্রামক। এই টিজারে সিমরন নিজেকে এন্টারটেন করার জন্য যা সব কাণ্ডকারখানা করেছেন তা দেখলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য।

এই টিজারে সিমরন ওরফে কঙ্গনার মুখে কোনও সংলাপ শোনা যায়নি। এই টিজার অনুয়ায়ী একটি হোটেলে কাজ করে সিমরন। মজাদার বন্ধুও রয়েছে সিমরনের। সিমরনকে প্রাণ খুলে নাচতে দেখা গিয়েছে।

সূত্রের খবর, সিমরন হল এক তরুণীর গল্প। তার জগতের কয়েকঝলক দেখা গিয়েছে এই ছবিতে। কিন্তু ছবির পটভূমি শুধু এই টিজারে বোঝা সম্ভভ নয়।

সব ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সোহম শাহ, রূপিন্দর নাগরা, এষা তিওয়াড়ি ও অনিষা যোশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+