শেষ মিউজিক ভিডিও, মৃত্যুর পর সিধনাজের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায়
মৃত্যুর পর সিধনাজের অদেখা ছবি ভাইরাল
সেপ্টেম্বরের গোড়াতেই সবাইকে হতবাক করে দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁর ভক্তদের সঙ্গে সঙ্গে এই খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহ অভিনেতা, বন্ধু–বান্ধবরা। পরিবারের পাশাপাশি ভীষণভাবে ভেঙে পড়েছেন সিদ্ধার্থের বান্ধবী শেহনাজ গিল। সিদ্ধার্থ ও শেহনাজ তথা সিধনাজ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব কম সময়ের মধ্যে। বিগ বস ১৩ থেকে তাঁদের বিশেষ বন্ধুত্বের সফর শোয়ের বাইরে এসে আরও গভীর হয়েছিল এবং বিভিন্ন মিউজিক ভিডিওতে সিধনাজের রসায়ন এটা প্রমাণ করেছিল যে তাঁরা একে–অপরের জন্য তৈরি। সিদ্ধার্থের হৃদরোগে আকস্মিক মৃত্যু সকলকে হতচকিত করে দিয়েছিল।
|
সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার বিভিন্ন ছবি
প্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যু অনেকেই এখনও মেনে নিতে পারেননি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শেয়ার হয়ে চলেছে তাঁর নানান ছবি। কিছু মাস আগে বান্ধবী শেহনাজ গিলের সঙ্গে দুটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। অতি সম্প্রতি সেই গানের ভিডিওয় শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। ছবিগুলি মুহূর্তেই ভাইরাল হয়েছে। 'হ্যাবিট' মিউজিক ভিডিওর অদেখা কিছু ছবি দেখে স্বাভাবিকভাবেই ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছে।
|
হ্যাবিট মিউজিক ভিডিওর অদেখা ছবি
এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এই গানটি সিধনাজের পরবর্তী এবং শেষ মিউজিক ভিডিও। ইংরাজি নতুন বছরের সময় গোয়াতে এই মিউজিক ভিডিও শুটিংয়ের জন্য গিয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। মনে করা হচ্ছে সেই সময় তাঁরা কিছুটা শুটিং সেরে এসেছিলেন এবং বাকি শুটিং আগামী মাসে করার কথা ছিল। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও শেহনাজ দারুণ সময় কাটাচ্ছেন, সান বাথ নিচ্ছেন দু'জনে একসঙ্গে।
|
ভক্তরা আবেগপ্রবণ হয়ে যান
এই ছবি দেখার পর সিদ্ধার্থের ভক্তরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হ্যাবিট গানের নির্মাতাদের জানান যে যতটা শুট হয়েছে সেইটুকু অংশ দিয়েই এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হোক, যেটা সিদ্ধার্থ শুক্লার স্মৃতি হিসাবে সারাজীবন থাকবে। একজন নেটিজেন লেখেন, 'প্রত্যেকদিন তুমি আমার মুখে হাসি এনে দাও।' অন্যজন লিখেছেন, 'সত্যিকারের ভালোবাসা কখনও শেষ হয় না।' অভিনেতা বিদ্যুৎ জামওয়াল বুধবার ইনস্টাগ্রামে লাইভে এসে সিদ্ধার্থ শুক্লাকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা প্রয়াত সিদ্ধার্থের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং তাঁর সঙ্গে কাটানো মধুর সময়গুলির কথা স্মরণ করেছেন। শুক্লাকে নিজের প্রিয় বন্ধু অ্যাখা দিয়ে বিদ্যুৎ জানিয়েছেন যে তাঁরা বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন।

সিদ্ধার্থ শুক্লার সফর
সিদ্ধার্থ শুক্লা 'ঝলক দিখলা জা' এবং 'ফিয়ার ফ্যাক্টর-খতরোকে খিলাড়ি' নামক রিয়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন। বিগ বস শো'র সিজন ১৩-র খেতাব জিতে নিয়েছিলেন। এই শোতেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল শেহনাজ গিলের। শোতে সিদ্ধার্থ এবং শেহনাজের রসায়ন ছিল অসাধারণ। তাঁদের ভক্তরা তৈরি করতে থাকেন নতুন নতুন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় সিধনাজ হ্যাশট্যাগটিও। বিগ বসের পরই তাঁদের সম্পর্কের ভিত আরও শক্ত হয়। তাঁরা একসঙ্গে অভিনয় করেন 'ভুলা দুঙ্গা' ও 'সোনা সোনা' মিউজিক ভিডিওতে। গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications