ফের গাড়ি-দুর্ঘটনায় নাম জড়াল আরও এক অভিনেতার, শুরু পুলিশি তদন্ত

গাড়ি দুর্ঘটনা ঘিরে বিভিন্ন সময়ে নাম জড়িয়েছে একাধিতক অভিনেতার। সলমন খান থেকে টলিউড অভিনেতা বিক্রম গাড়ি দুর্ঘটনার জেরে বার বার এসেছেন খবরের শিরোনামে।

গাড়ি দুর্ঘটনা ঘিরে বিভিন্ন সময়ে নাম জড়িয়েছে একাধিতক অভিনেতার। সলমন খান থেকে টলিউড অভিনেতা বিক্রম গাড়ি দুর্ঘটনার জেরে বার বার এসেছেন খবরের শিরোনামে। গাড়ি দুর্ঘটনা ঘিরে বিভিন্ন তথ্যের জেরে চরম বিতর্কে জড়াল বলিউড তারকা সলমন। এবার টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লার নাম জড়াল গাড়ি দুর্ঘটনায়। 'বালিকা বধূ' সিরিয়াল খ্যাত এই অভিনেতা ঘটনায় গ্রেফতার হলেও, পরে জামিনে মুক্ত হন।

ফের গাড়ি-দুর্ঘটনায় নাম জড়াল আরও এক অভিনেতার, শুরু পুলিশি তদন্ত

শনিবার এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের ওশিয়ারা এলাকায়। অভিযোগ, সিদ্ধার্থের গাড়ি ধাক্কা মেরে পর পর ৩ টি গাড়িকে ফেলে দেয়। অভিনেতার বিরুদ্ধে স্পিড লিমিট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ রয়েছে। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ গ্রেফতার করে সিদ্ধার্থকে। তাঁর বিরুদ্ধে ২৭৯ ধারা, ৩৩৬ ধারা, ৩৩৭ ধারা, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও সিদ্ধার্থের গ্রেফতারির পর ৫০০০ টাকার বিনিময়ে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থকে জামিনে মুক্তি দেওয়া হলেও, তাঁর রক্তের নুমনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। এই প্রথম নয়, এর আগে ২০১৪ সালেও সিদ্ধার্থ একবার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+