Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শেষ মুহূর্তে এসেও কেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পিছিয়ে গেল?

বলিউডের চর্চিত তারকা হলেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। বিয়ে নিয়ে কয়েকদিন ধরেই তারা অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছেন। চলতি মাসের ৬ তারিখ তাদের চারহাত এক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই বদলে গেল তারিখ।

শেষ মুহূর্তে যখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে সেই সময় কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রার বিয়ে নিয়ে এক বড় খবর পাওয়া গেল। কিছুদিন ধরেই এই তারকাদের বিয়ে নিয়ে জল্পনার শেষ ছিল না, ৬ ফেব্রুয়ারি সিড ও কিয়ারার বিয়ের কথা ছিল, কিন্তু আগেই বদলে গেল বিয়ের তারিখ, যে খবরে অনেকটাই ভেঙে পরেছেন অনুগামীরা।

শেষ মুহূর্তে এসেও কেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পিছিয়ে গেল?


ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত রাজস্থানের জয়সলেমের বিলাসবহুল সূর্যগড় প্যালেসে ভাড়া করা হয়েছিল তারকা দম্পতির জন্য। ইতিমধ্যে দুই পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে গেছেন। প্রাক বিয়ের রীতি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। বিয়ের নানান অনুষ্ঠান থেকে মেহেন্দি হয়ে গেছে। ৬ তারিখ সিড ও কিয়ায়ার বিয়ে হওয়ার কথা ছিল, তবে শোনা যাচ্ছে, ৭ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা দম্পতি। ৬ তারিখ হবে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গিয়েছে।

সোমবার রাতে এই বিলাসবহুল প্যালেসে বসতে চলেছে সঙ্গীতের অনুষ্ঠান। রবিবার রাতে মেহেন্দি অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিডের ঘনিষ্ঠ বন্ধু শাহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত। তবে বাদ যাননি পরিচালক করণ জোহরও। বলিউড অভিনেতা কিয়ারা আদবানীকে বিয়ের সাজ সাজাবেন লেখা গুপ্তা, তারই সুন্দর সাজে সেজে উঠবেন ব্রাইডাল।

'শেরশাহ' সিনেমা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব ছিল, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না।

শেরশাহ দম্পতির রাজস্থানের জয়সলমের বিলাসবহুল সূর্যগড় হোটেলে, বিয়ের আসর বসতে চলেছে। এই প্রাসাদের নাম সূর্যগড় প্রাসাদ। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এখানেই চলবে বিয়ের আসর। শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। বিলাস বহুল প্যালেস দেখলে অবাক হবেন আপনিও। বিয়ের জায়গাটি যেন ছবির মতো। সূর্যগড় নামের বিলাসবহুল হোটেলের চারিদিকের পরিবেশ 'থর মরুভূমি’ র মতো। কারণ, এটি থর ম্রুভূমির প্রবেশদ্বার। হোটেলটি থর ম্রুভূমির সিল্ক রুটে অবস্থিত। এখানে রয়েছে বিলাস বহুল ঘর, তাছাড়া রয়েছে রান্নাঘর, সাজানো বাগান, রাজকীয় কক্ষ, একাধিক থাকার ঘর, স্যুট-সহ আর কত কী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+