মুম্বইয়ের হোটেলে বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার গ্র্যান্ড রিসেপশন, গেস্ট লিস্টে কারা রয়েছেন

শনিবার মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন বলিউডের চর্চিত জুটি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা. রবিবার সেখানেই বসবে গ্র্যান্ড রিসেপশন, উপস্থিত থাকবেন বলিউডের অনেক তারকারাই।

চলতি মাসেই চারহাত এক হয়েছে বলিউডের চর্চিত জুটি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রার। ঘনিষ্ঠ বন্ধু থেকে পরিবারের সদস্যদের নিয়ে রাজস্থানের জয়সালেমে বিবাহ সারেন এই তারকা দম্পতি। তারপর সিড ও কিয়ারা রাজস্থান থেকে দিল্লিতে চলে যান, সেখানে পারিবারিক ভাবে রিসেপশন সারেন তারা, যদিও সেই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। শনিবার মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন নবদম্পতি। রবিবার সেখানেই বসবে গ্র্যান্ড রিসেপশন, উপস্থিত থাকবেন বলিউডের অনেক তারকারাই।

কোথায় বসতে চলেছে রিসেপশন

কোথায় বসতে চলেছে রিসেপশন

জানা গিয়েছে মুম্বইয়ের একটি বিলাস বহুল হোটেলে বসতে চলেছে সিড ও কিয়ারার রিসেপশন। এখানে উপস্থিত থাকেন দুই পরিবারের সদস্যরা, সিড ও কিয়ারার ঘনিষ্ঠ বন্ধুরা ও উপস্থিত থাকবেন বলিউডের অনেক সেলেবরাও। নব্দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন সলমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভূষণ কুমার, মীরা রাজপুত, শাহিদ কাপুর, করণ জোহর-সহ আরও অনেকে। কেমন সাজে কোন তারকাদের দেখা যাবে, তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।

 অপেক্ষা ভক্তদের

অপেক্ষা ভক্তদের

তবে, ভক্তরা তাদের প্রিয় তারকা জুটি রিসেপশনে কী পোশাকে সেজে উঠবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে নবদম্পতির রিসেপশনে যে চাঁদের হাট বসবে তা বলার অপেক্ষা রাখে না। শেরশাহ সিনেমা থেকে নবদম্পতির মতো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল।

শেরশাহ থেকে নব দম্পতির প্রেমের সূচনা হয়েছিল

শেরশাহ থেকে নব দম্পতির প্রেমের সূচনা হয়েছিল

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৪ তারিখ থেকে। ৭ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। মঙ্গলবার বিকেলে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। শেরশাহ' সিনেমা থেকে প্রেমের সম্পর্কে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না। যেখানে তারকা দম্পতির বিবাহ বাসর বসএছে সূর্যগড় প্যালেসে। ই প্যালেসে রয়েছে অনেক রুম। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, থেকে লাক্সারি স্যুট রয়েছে এখানে। ঘরগুলি কিন্তু দেখার মতোন। যা দেখে অবাক হয়েছেন সিড ও কিয়ারার অনেক ভক্তরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+