চারহাত এক হয়ে গেল ‘শেরশাহ’ জুটির, সাতজন্ম থাকার শপথ নিলেন সিদ্ধার্থ ও কিয়ারা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের চর্চিত জুটি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা, শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
চারহাত এক হয়ে গেল বলিউডের চর্চিত জুটি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রার। দীর্ঘদিন ধরেই ভালবাসার সম্পর্কে আবদ্ধ ছিলেন এই তারকা জুটি। আজ, ৭ ফেব্রুয়ারি একসঙ্গে সাতজন্ম থাকার শপথ নিলেন সিড ও কিয়ারা। নবদম্পতির বিবাহের প্রথম ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। ইতিমধ্যে শেহশাহ জুটিকে বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনেক অনুগামীরাই, সেই সঙ্গে তাঁরা সারাজীবন ভালো থাকুক এমনটাও সকলে চাইছেন।

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৪ তারিখ থেকে। ৭ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। মঙ্গলবার বিকেলে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। শেরশাহ' সিনেমা থেকে প্রেমের সম্পর্কে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না।
যেখানে তারকা দম্পতির বিবাহ বাসর বসএছে সূর্যগড় প্যালেসে। ই প্যালেসে রয়েছে অনেক রুম। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, থেকে লাক্সারি স্যুট রয়েছে এখানে। ঘরগুলি কিন্তু দেখার মতোন। যা দেখলে আপনার চোখও উঠবে কপালে। এখানে রয়েছে জয়সলমের হাভেলি ও থর হাভেলিও। প্রতি রাতে একটি স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। এখানে সব চেয়ে কম দামীর রুমের মূল্য ২০ হাজার টাকা।
উল্লেখ্য, অনেক বারই সিড ও কিয়ারাকে একসঙ্গে অনেক অনুষ্ঠান বাড়িতে দেখা গেছে। সেই সঙ্গে অনেক শোতেও দেখা গেছে অনেকবারই। সিদ্ধার্থ মালহোত্রাকে অনেক অনুষ্ঠানে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কিন্তু স্পষ্ট কখনোই কিছু জানাননি। তবে করন জোহরের কফি উইফ করণে নিজেদের সম্পর্কে স্পষ্ট জানিয়েছিলেন তারা। কিয়ারা বলেছিলেন সিড তার খুব ভালো বন্ধু। তিনি সে সময় বিয়ে নিয়ে মুখ কিন্তু খোলেননি। যদিও বর্তমান সময়ে কোথায় বিয়ে হচ্ছে কোন ভেন্যুতে বিয়ে হচ্ছে বা কতজনই থাকছেন তাদের গেস্ট লিস্টে সে সম্পর্কে একেবারেই মুখ খুলতে নারাজ সিড-কিয়ারা। এই জুটি সুখে সংসার করুক এমনটাই কামনা করি আমরাও।












Click it and Unblock the Notifications