সিদ্ধার্থ ক্যাটরিনার কালো চশমায় মজেছে নেট দুনিয়া
আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে নিত্য মেহেরা পরিচালিত ছবি, 'বার বার দেখো'। এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যে ছবিটির একটি আইটেম সং কালা চশমা মুক্তি পেয়েছে। বলা ভালো দর্শক মহলে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বলিউড ফ্যানেরাও এই জুটিকে যে পছন্দ করতে শুরু করেছে সে ইঙ্গিত স্পষ্ট।

অন্যদিকে এই জুটির অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিন ঘনিষ্টতার গুঞ্জন চলছে সারা বি-টাউন জুরে। বলিউড তারকাদের মধ্যে রিল ও রিয়েল লাইফ জুটিদের ভাঙ্গা-গড়া চলতেই থাকে। সূত্রের খবর অনুযায়ী সিদ্ধার্থের সবচেয়ে কাছের বান্ধবী আলিয়া ভট্ট এই খবর শোনার পর থেকে বেজায় চটেছেন।
আপাতত এ-কথা বলা যেতেই পারে, ভাঙ্গা-গড়ার এই মরশুমে নতুন এই জুটি রিয়েল লাইফে কতটা সাফল্য পাবে তা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে, তবে কালো চশমার ম্যাজিকে নতুন এই জুটির সাথে সাথে ভক্তরাও বেশ মজেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications