সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন অনুষ্ঠানে ‘কালা চশমা’ গানে নাচলেন নবদম্পতি-সহ আমন্ত্রিতরা, দেখুন ভিডিও

রবিবার রাতে মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত ছিল দুই পরিবারের আত্মীয় স্বজন থেকে নবদম্পতির বন্ধু বান্ধবরা। সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের রিসেপশনে কালা চশমা গানে নাচছেন।

চলতি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সিড ও কিয়ারা। রবিবার রাতে মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত ছিল দুই পরিবারের আত্মীয় স্বজন থেকে নবদম্পতির বন্ধু বান্ধবরা। তাছাড়াও এসেছিলেন আলিয়া ভাট, নীতু কাপুর, কারিনা কাপুর খান, করণ জোহর, কাজল, অজয় দেবগন, রণবীর সিং, বরুণ ধাওয়ান, বিদ্যা বালান-সহ আর অনেকে।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

সিড ও কিয়ারার পাশাপাশি বলিউড তারকাদেরও খুব সুন্দর সাজে দেখা গিয়েছিল। সম্রপ্তি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন অনেকেই। সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের রিসেপশনে কালা চশমা গানে নাচছেন। তাদের সঙ্গে নাচতে দেখা গেছে আমন্ত্রিতদেরও। অভিনেত্রী কিয়ারাকে দেখা গেছে কালো ও ক্রিম রঙের গাউন পরে, সেই সঙ্গে সেজেছেন গর্জাস সাজে, পান্না ও হীরে খচিত হারও তাঁকে পড়তে দেখা গেছে। কম যাচ্ছেন না সিদ্ধার্থও। কালো ঝলমলে ব্লেজারে দারুণ গ্ল্যামারাস লাগছে অভিনেতাকে। তাদের দিক থেকে চোখ ফেরানো দায় সকলের।

 কোথায় বসেছিল চাঁদের হাট

কোথায় বসেছিল চাঁদের হাট

ঘনিষ্ঠ বন্ধু থেকে পরিবারের সদস্যদের নিয়ে রাজস্থানের জয়সালেমে বিবাহ সারেন এই তারকা দম্পতি। তারপর সিড ও কিয়ারা রাজস্থান থেকে দিল্লিতে চলে যান, সেখানে পারিবারিক ভাবে রিসেপশন সারেন তারা, যদিও সেই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। শনিবার মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন নবদম্পতি। রবিবার সেখানেই বসেছিল গ্র্যান্ড রিসেপশন।

কবে চারহাত এক হয় দম্পতির

কবে চারহাত এক হয় দম্পতির

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৪ তারিখ থেকে। ৭ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। মঙ্গলবার বিকেলে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। শেরশাহ' সিনেমা থেকে প্রেমের সম্পর্কে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না। যেখানে তারকা দম্পতির বিবাহ বাসর বসএছে সূর্যগড় প্যালেসে। ই প্যালেসে রয়েছে অনেক রুম। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, থেকে লাক্সারি স্যুট রয়েছে এখানে। ঘরগুলি কিন্তু দেখার মতোন। যা দেখে অবাক হয়েছেন সিড ও কিয়ারার অনেক ভক্তরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+