শ্বেতা বসু যৌন কেলেঙ্কারি: এতে কোনও অন্যায় নেই, ধৃত অভিনেত্রীর সমর্থনে বললেন দীপিকা পাডুকোন

সমাজসেবা, নারীর সমর্থনে অনেক অভিনেতা অভিনেত্রীই প্রচুর প্রচার করেন। এই ধরুন অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়। মর্দানি ছবির জন্য মেয়েদের অধিকার, যারা যৌন চক্রে জড়িয়ে পড়ে তাদের সমস্যা, তাদের জন্য সহমর্মিতা- নিজের ছবির প্রচারে এসে এমন কত কথাই না বলেছিলেন তিনি। কিন্তু শ্বেতার ঘটনায় মন্তব্য করতেও অস্বীকার করেন তিনি। যদিও বলিউডের হেভিওয়েট তারকাদের মধ্যে শ্বেতার সমর্থনে এগিয়ে এসেছেন দীপিকা পাডুকোম।
আরও পড়ুন : শ্বেতা বসুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাল বলিউড কতটা দুমুখো
সাংবাদিক সম্মেলনে যখন শ্বেতার বিষয়ে দীপিকার মতামত জানতে চান সাংবাদিকরা তখন তিনি বলেন, "বিষয়টা বরং আমি এভাবে দেখি যে, যদি এটাই (দেহব্যবসা) শ্বেতার কাছে একমাত্র পথ হয় নিজেকে ও পরিবারকে সাহায্য করার জন্য এবং এই পথেই যদি ও টাকা রোজগার করতে পারে তাহলে তাতে কোনও ভুল নেই"।
এর পরে তিনি বলেন, কেন আমরা এই জিনিসটাকে নিয়ে এত জলঘোলা করছি। কেন আমরা এগিয়ে গিয়ে শ্বেতার সাহায্য করছি না? আমার মনে হয় যা হয়েছে তার জন্য ওঁকে ছোট নজরে না দেখে আমাদের প্রত্যেকের উচিত একসঙ্গে ওকে সাহায্য় করা।












Click it and Unblock the Notifications