বিয়ের একবছর যেতে না যেতেই বিবাহবিচ্ছেদ শ্বেতা বসু প্রসাদের

বিয়ের একবছর যেতে না যেতেই বিবাহবিচ্ছেদ শ্বেতা বসু প্রসাদের

বিয়ের একবছরের মধ্যে বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিলেন '‌দ্য তাসকেন্ট ফাইলস’‌–এর অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। গত বছরের ডিসেম্বরে শ্বেতা তাঁর প্রেমিক রোহিত মিত্তলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। কিন্তু এ বছরের ডিসেম্বরেই তিনি বিবাহবিচ্ছেদ করেছেন বলে ঘোষণা করেন। শ্বেতাকে শেষবারের মত '‌তাসকেন্ট ফাইলস’‌এ অভিনয় করতে দেখা গিয়েছে।

বিয়ের একবছর যেতে না যেতেই বিবাহবিচ্ছেদ শ্বেতা বসু প্রসাদের


সোশ্যাল মিডিয়ায় শ্বেতা জানিয়েছেন যে তিনি আর তাঁর স্বামী অনেক চিন্তা–ভাবনার পর পরস্পর মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা আলাদা হয়ে যাবেন। একটি পোস্টে শ্বেতা লিখেছেন, '‌হাই এভরিওয়ান, রোহিত মিত্তল এবং আমি পরপ্পর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হয়ে যাব এবং বিবাহিত জীবনের ইতি ঘটাবো। বেশ কিছু মাস এ নিয়ে দু’‌জনেই চিন্তা–ভাবনা করে দু’‌জনের জন্য যেটা ভাল হবে এটা ভেবেই এই সিদ্ধান্তে এসেছি কয়েক মাস আগে। প্রতিটি বইয়ের কভার বাজে মানেই এই নয় যে বইটা খারাপ বা কেউ এটাকে পড়তে পারবে না, কিছু জিনিস অসম্পূর্ণ রেখে যাওয়াই ভাল। অপূরণীয় স্মৃতি এবং আমায় সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। খুব ভালো জীবন কাটাও, তোমার সারাজীবনের চিয়ারলিডার।’‌

এ বছর শ্বেতাকে শেষবারের মত দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর '‌দষ তাসকেন্ট ফাইলস’‌–এ অভিনয় করতে। ২০০২ সালে '‌মকদি’‌ ছবিতে শ্বেতাকে শিশু চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর তাঁকে কাহানি ঘর ঘর কি এবং করিশ্মা কা করিশ্মা টেলি সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। চন্দ্র নন্দিনীর মতো টেলি সিরিয়াল ও গ্যাংস্টার ওয়েব সিরিজেও অভিনয় করেন শ্বেতা। বড় পর্দায় তিনি '‌বদ্রীনাথ কি দুলহানিয়া’‌ এবং '‌মর্দ কো দর্দ নেহি হোতা’‌ ছবিতে অভিনয় করেছেন। শ্বেতাকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি '‌সুখরানু’‌–তে। এখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন প্যার কা পঞ্চনামা খ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+