ফের একসঙ্গে জুটি বাঁধছেন বনি-কৌশানি, শুরু হল 'শুভ বিজয়া'র শুটিং

ফের একসঙ্গে জুটি বাঁধছেন বনি-কৌশানি, শুরু হল 'শুভ বিজয়া'র শুটিং

বনি-কৌশানি জুটির সিনেমা অনুগামীদের যে ভালো লাগে তা আমাদের সকলেরই জানা। আবার এক নতুন সিনেমায় জুটি বাঁধছেন তাঁরা। আসন্ন সিনেমার নাম 'শুভ বিজয়া’। সিনেমার শুটিং শুরু হয়েছে আজ থেকে, তা জানা গেল কৌশানি মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানেই একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে লিখেছেন ক্যাপশনও, লেখেন ,’ শুভ বিজয়ার শুটিং শুরু’। আর এই খবর জানার পর থেকেই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভক্তরা।

ফের একসঙ্গে জুটি বাঁধছেন বনি-কৌশানি, শুরু হল শুভ বিজয়ার শুটিং

বনি, কৌশানি জুটিকে ছাড়াও এই সিনেমায় দেখা যাবে আরেক জুটিকে। তাঁরা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। ইনস্টাগ্রামে ক্ল্যাপস্টিক হাতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করবেন বনি ও কৌশানি। তবে এই প্রথমবারই জনপ্রিয় তারকা জুটির সঙ্গে দেখা মিলবে তাঁদের।

বনি – কৌশানি, কৌশিক- চূর্ণীকে ছাড়াও আসন্ন সিনেমায় দেখা মিলবে খরাজ মুখোপাধ্যায়, দেবতনু ও অমৃতা দে-সহ অন্যান্যদের। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে!

বলা বাহুল্য, নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করবেন কৌশানি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন বনি সেনগুপ্ত। আসন্ন সিনেমার নাম অর্ন্তজাল। ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছেন ছবি ট্রেলার। যা দেখে খুব খুশি অনুরাগীরা। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক প্রার্জুন মজুমদার। নায়িকাকে কেন্দ্র করে এই ছবির গল্প।

আসন্ন সিনেমায় অভিনেত্রী কৌশানির নাম হয়েছে লহরি। তিনি পেশায় একজন লেখিকা। তাঁর স্বামীর চরিত্রের অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমায় তাঁর নাম হয়েছে অপূর্ব। সিনেমাটি একটি থ্রিলার ভিত্তিক সিনেমা। ট্রেলার রয়েছে টান টান উত্তেজনা দেখা গেছে। ছবিতে রহস্য, বিয়ে, প্রেম সব রয়েছে, তা সিনেমায় দেখানো হবে। কেমন হবে ছবিটি, সেদিকেই তাকিয়ে সকলে। ট্রেলারটি ২ মিনিট ২০ সেকেন্ড। প্রথম বিবাহবার্ষিকের দিন অপূর্ব উধাও হয়েও যায় বলে। কিভাবে গল্পের মোড় ঘুরবে তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ে করেছেন বনি কৌশানি ছাড়া সৌমাল্য দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়- সহ অন্যান্যরা। ২৯ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।

অপরদিকে, টলিউডের বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁকে অনেকদিন বড় পর্দায় দেখা যায়নি। যার জন্য বেশ মন খারাপ নায়িকার ভক্তদের। তবে, খুব তাড়াতাড়ি আবারও তাঁর দেখা মিলবে বলে জানা গিয়েছে। তবে, ভাবছেন তো কোন সিনেমায় দেখা মিলবে তাঁর? 'প্রথমবারের প্রথম দেখা’ সিনেমায় তাঁর দেখা মিলবে। অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে আর্য দাশগুপ্তের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+