Shreya Ghoshal: অরিজিৎ সিংয়ের পরে এবার শ্রেয়া ঘোষাল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান গাইলেন শিল্পী
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাতিল করেছিলেন কলকাতার কনসার্ট। সেই কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন তিনি। দুর্গাপুজোর পরে গতকাল অর্থাৎ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই শো করেন বলিউডের সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল।
সেই গানের অনুষ্ঠানে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। এবং সেই কনসার্টে নিজের প্রতিবাদের সুর জাগিয়ে রেখে গেলেন শ্রেয়া ঘোষাল। এর আগে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান গেয়েছিলেন। তাঁর গাওয়া আর কবে গানটি চিকিৎসক এবং নাগরিক সমাজের আন্দোলনের অংশ হয়ে উঠেছিল।

অরিজিৎ সিংয়ের আর কবে গানটি আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনের স্লোগান হয়ে উঠেছিল। বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে দর্শকরা সেই গান গাওয়ার অনুরোধ করেছিলেন অরিজিৎ সিংকে। কিন্তু সেই অনুরোধ তিনি শোনেননি। তিনি বলেছিলেন এটা একটা প্রতিবাদের গান। এই গান শুনতে হলে কলকাতার রাস্তায় যে অসংখ্য মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন সেখানে গিয়ে এই গান শুনুন। অরিজিৎ সিংয়ের এই বক্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত উল্লেখ্য আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন শিল্পীরাও। তাঁরাও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা রাস্তায় পা মিলিয়েছেন। তাঁরা জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে প্রতিকি অনশন করছেবন। সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিল্পীরাও। এই নিয়ে আবার শিল্পীদের একাংশকে নিশানাও করা হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছিল গোটা দেশেও। গোটা দেশেই চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাঁরা প্রতিকী অনশন করেছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে।
পুজোতেও আরজি কর কাণ্ডের আঁচ ফিকে হয়নি। প্রতিবাদ হয়েছে একাধিক পুজো মণ্ডপে। একাধিক পুজো উদ্যোক্তা সরকারি অনুদান নিতে চাননি। তাঁরা অনুদান ফিরিয়ে দিয়েছেন। পুজো মণ্ডপেও আরজি কর কাণ্ডের প্রতিবাদের লেখা দেওয়া হয়েছে। পুজোর মধ্যেও আন্দোলনের পারদ চড়েছে। পুজোর কার্নিভালের দিন দ্রোহ কার্নিভাল করেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

Click it and Unblock the Notifications