Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘‌হাই, আমি দেবয়ান!‌ ৬ মাস পর শ্রেয়া–পুত্রের মিষ্টি মুখ দেখল গোটা নেট দুনিয়া

‘‌হাই, আমি দেবয়ান!‌ ৬ মাস পর শ্রেয়া–পুত্রের মিষ্টি মুখ দেখল গোটা নেট দুনিয়া

দেখতে দেখতে কেটে গেল ৬ মাস। মা হওয়ার ৬ মাস পূর্ণ করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। আর সোমবারই ছেলের একটি মিষ্টি ছবি দিয়ে প্রথমবার তার মুখ সকলকে দেখালেন শ্রেয়া। শ্রেয়া পুত্রের নাম দেবয়ান। এদিন দেবয়ানের মিষ্টি হাসির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ছোট্ট দেবয়ান মায়ের কোলে হাসির ফুলঝুরি ফোটাচ্ছে। এই ছবি পোস্ট হতেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ গোটা নেট দুনিয়া।

দেবয়ানের ছবি এল প্রকাশ্যে

দেবয়ানের ছবি এল প্রকাশ্যে

ছেলের সঙ্গে তাঁর প্রায় চারটে ছবি শেয়ার করেছেন শ্রেয়া। সঙ্গে অবশ্যই দারুণ সুন্দর একটি ক্যাপশন। ক্যাপশনে লিখেছেন দেবয়ানের বয়ানে। দেবয়ান যেন বলছে, '‌হাই, আমি দেবয়ান, আজ আমার ছয় মাস পূর্ণ হল। এই মুহূর্তে আমি আমার চারপাশে যা যা হচ্ছে তা নিয়ে ভীষণ ব্যস্ত। পছন্দের গান শুনছি। বই পড়ছি। কত ছবি সেখানে। মজার মজার জোক শুনে হাসছি। আর মায়ের সঙ্গে গভীর সব আলোচনা করছি। মা আমাকে বোঝে। তোমাদের সবার আশীর্বাদের জন্য ধন্যবাদ।'‌ শ্রেয়ার একরত্তিকে দেখে উত্তেজনা কিছুতেই ধরে রাখতে পারছেন না তাঁর অনুরাগীরা। কেউ দেবয়ানের সঙ্গে মায়ের মুখের মিল খুঁজে পাচ্ছেন আবার কেউ বা বাবার। তাঁর ফোকলা দাঁতের মিষ্টি হাসিতে এ দিন সকাল থেকেই বুঁদ নেটপাড়া।

 ২২ মে জন্ম দেবয়ানের

২২ মে জন্ম দেবয়ানের

শ্রেয়া সবসময়ই নিজের ব্যক্তিগত জীবনকে সকলের সামনে আনতে খুব একটা পছন্দ করতেন না। স্বামী শিলাদিত্যর সঙ্গেও দীর্ঘ বন্ধুত্ব ও পরে বিয়ে, এই বিষয়টি শ্রেয়ার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর বিশেষ কেউ জানতেন না। গত ২২ মে মুম্বইয়ের হাসপাতালে দেবয়ানের জন্মের পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও ছেলের ছবি কখনও প্রকাশ্যে আনেননি গায়িকা। তবে ৬ মাস পূর্ণ হওয়ার পর দেবয়ানের সঙ্গে শ্রেয়ার অনুগামীদের পরিচয় করিয়ে দিলেন গায়িকা নিজেই।

 মহামারির মধ্যেই গর্ভাবস্থা কাটে গায়িকার

মহামারির মধ্যেই গর্ভাবস্থা কাটে গায়িকার

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া তাঁর অন্তসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেন। তবে মহামারি পরিস্থিতির জন্য গর্ভাবস্থার বেশিরভাগ সময় বাড়িতেই কাটান জনপ্রিয় গায়িকা। এমনকী সাধও ভার্চুয়াল মাধ্যমেই সারেন তিনি। যেখানে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন কৌশিকী চক্রবর্তী, সায়ামি খেরের মতো তারকারা।

 নামের বানান নিয়ে বিভ্রান্তি

নামের বানান নিয়ে বিভ্রান্তি

পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, 'বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।' সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান- ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, 'আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় দেবয়ান-এর নামের সঠিক বানান - দেবয়ান।' আপাতত, দেবয়ানকে বেজায় ব্যস্ত নতুন মা শ্রেয়া। তবে এরই পাশাপাশি পুরদস্তুর চলছে তাঁর সঙ্গীতজীবন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+