ফারহানের বিয়ের আগে শ্রদ্ধা কি উস্কে দিলেন নয়া বিতর্ক!'বয়ফ্রেন্ড' কে কোন পরামর্শ নায়িকার
শিবানী দান্ডেকরের সঙ্গে ফারহান আখতারের বিয়ে খুব শিঘ্রই হতে চলেছে বলে বলিউডের অন্দরমহলে খবর। ফারহানের বিয়ের খবর ছড়াতেই অবশ্য মাসতুতো বোন ফারহা জানিয়েছেন তিনি বিয়েতে যোগ দেবন না এক বিবাদের কারণে।
শিবানী দান্ডেকরের সঙ্গে ফারহান আখতারের বিয়ে খুব শিঘ্রই হতে চলেছে বলে বলিউডের অন্দরমহলে খবর। ফারহানের বিয়ের খবর ছড়াতেই অবশ্য মাসতুতো বোন ফারহা জানিয়েছেন তিনি বিয়েতে যোগ দেবন না এক বিবাদের কারণে। তবে ফারহানের বিয়ের আগে বিতর্ক এখানেই শেষ নয়। ফারহান আখতারের 'প্রাক্তন' বান্ধবী শ্রদ্ধা কাপুরকে ঘিরে উঠে আসছে আরও একটি খবর।

শ্রদ্ধা-ফারহান সম্পর্ক
২০১৬ সালে 'রক অন ২' ছবিটির শ্য়ুটিং এর সময় ফারহানের কাছাকাছি আসেন শ্রদ্ধা। সূত্রের দাবি সেই সময় থেকেই তাঁদের প্রেম শুরু। এরপর ঘনিষ্ঠতা বাড়লেও, তা নিয়ে জনসমক্ষে মুখ খেলননি কেউই।

বিচ্ছেদের পথ
একটা সময় শোনা গিয়েছিল, ফারহানের সঙ্গে লিভ-ইন-এর সম্পর্কে থাকছেন শ্রদ্ধা। আর তার জেরে বেজায় ক্ষুব্ধ হন শ্রদ্ধার বাবা শক্তি কাপুর। শোনা যায়, শ্রদ্ধার পরিবারের জন্যই ফারহান ও শ্রদ্ধার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
| |
রোহনের সঙ্গে শ্রদ্ধার প্রেম
ফারহানের সঙ্গে বিচ্ছেদের পর শ্রদ্ধা প্রেমে পড়ে যান রোহন শ্রেষ্ঠর। ফিল্ম ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক ঘিরে একাধিক কানাঘুষো রটে যায়।
| |
ফারহানকে ঘিরে রোহন-শ্রদ্ধা
শোনা গিয়েছিল এক প্রজেক্টের জন্য ফারহানের সঙ্গে কাজ করতে চলেছেন শ্রদ্ধার বয়ফ্রেন্ড রোহন। তবে অভিনেত্রী নাকি রোহনকে পরামর্শ দেন ফারহানের সঙ্গো কোনও প্রজেক্টে না জড়াতে। উল্লেখ্য, ফারহানের বিয়ে আগে শ্রদ্ধার এমন আচরণ নিয়ে বলিউডের 'গসিপ কুইন'রা ব্যস্ত! অনেকেরই দাবি, ফারহানের সঙ্গে বিচ্ছেদের পরও পুরনো ব্য়থা নাকি ভুলতে পারছেননা শ্রদ্ধা। আর সেজন্যই বয়ফ্রেন্ডকে নিয়ে এমন আচরণ করছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications