Stree 2: জানেন স্ত্রী ২ ছবির জন্য কে বেশি পারিশ্রমিক পেয়েছেন শ্রদ্ধা কাপুর না রাজকুমার রাও?

বলিউডের সুপারহিট ছবিতে পরিণত হয়েছে স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও , পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবিটি বক্স অফিসে হই হই ফেলে দিয়েছে। শাহরুখ খানের জওয়ান, পাঠান, এমনকী অমিতাভ প্রভাসের কল্কিকেও হারিয়ে দিয়েছে ছবিটি।

সবচেয়ে কম সময়ের মধ্যে বক্স অফিসে ৪০০ কোটি পার করে গিয়েছে ছবিটি। স্ত্রী ছবির স্টারদের নিয়েই স্ত্রী ২ তৈরি করেছিলেন পরিচালক। ছবিতে শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। স্ত্রী ২ ছবির জন্য শ্রদ্ধা কাপুর একাই নাকি নিয়েছেন ৫ কোটি টাকা। ট্রেলার লঞ্চের সময় শ্রদ্ধা কাপুর নিজেই বলেছিলেন যে এই ছবিটায় তাঁর চরিত্র অত্যন্ত স্পেশাল বলে জানিয়েছিলেন।

Shradha Kapoor
Photo Credit: ইন্টাগ্রাম

এদিকে রাজ কুমার রাও কিছু কম টাকা পারিশ্রমিক নেননি তিনি। একাই ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ শ্রদ্ধা কাপুরের চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন রাজকুমার রাও। মিস্টার অ্যান্ড মিসেস মাহি ও শ্রীকান্তের মতো ছবিতে বড় সাফল্যের পর স্ত্রী ২। পর পর তিনটে ছবি হিট করেছে রাজকুমার রাওয়ের।

রাজ কুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের চেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি পয়েছেন ৩ কোটি টাকা। ছবিতে রুদ্রার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অপারশক্তি খুরানাকেও এই ছবিতে দেখা গিয়েছে পুরনো চরিত্রে। তিনি পেয়েছেন ৭০ লক্ষ টাকা। আর অভিষেক ব্যানার্জি পেয়েছেন ৫৫ কোটি টাকা। ছবিতে অক্ষয় কুমার এবং বরুণ ধওয়ানকে দেখা গিয়েছে স্পেশাল চরিত্রে।

ইতিমধ্যেই বক্স অফিসে ৪০০ কোটি পার করে ফেলেছে। সবচেয়ে কম সময়ের মধ্যে ৪০০ কোটি ক্যাম্পে পৌঁছে গিয়েছে ছবিটি। তাবর অভিনেতাদের ছবিকে বক্স অফিসে মাত দিয়েছে শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২। কোন ম্যাজিকে ছবিটি দর্শকদের এতো পছন্দ হয়েছে তা নিয়ে অনেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+