সাইনার বায়োপিকে মূল চরিত্রে শ্রদ্ধা !

সাইনার ভূমিকায় শ্রদ্ধাকে বেছে নেওয়ার অন্যতম কারণ দুজনের মুখের আদলের সাযুজ্য।

একের পর এক 'বায়োপিক' নিয়ে জমজমাট বলিউড। বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ছবি। ইতিমধ্যেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে বলিউডের বিভিন্ন বায়োপিক। ধোনি,মেরি কম, মিলখা সিং, গুলশন কুমার, সঞ্জয় দত্তের পর এবার পালা সাইনা নেহাওয়ালের।

সাইনাকে নিয়ে তৈরি হতে চলা বায়োপিকে , সাইনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে । এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের ভূমিকায় শ্রদ্ধাকে বেছে নেওয়ার অন্যতম কারণ দুজনের মুখের আদলের মিল।

সাইনার বায়োপিকে মূল চরিত্রে শ্রদ্ধা !

বিষয়টি নিয়ে স্বভাবতই উচ্ছসিত শ্রদ্ধা। তিনি বলেছেন,"অনেক মেয়েই নিজের ছেলেবেলায় ব্যাটমিন্টন খেলে থাকে, আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সাইনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।"

ছবির পরিচালনা করছেন অমল গুপ্তে। যিনি এর আগে, পরিচালক হিসাবে 'তারে জমিন পর, 'স্ট্যানলি কা ডাব্বা' এর মতো একের পর এক হিট ছবি দিয়েছেন বলিউডকে। এদিকে, তাঁর চরিত্রে শ্রদ্ধা অভিনয় করছেন সুনে খুশি সাইনাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+