এই কারণে ফারহানের প্রশংসায় পঞ্চমুখ হলেন শ্রদ্ধা
কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ফারহান আখতার এবং শ্রদ্ধা কাপুর অভিনীত রক অন ২ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করাটা শ্রদ্ধার কাছে স্বপ্নের মতো ছিল।
কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ফারহান আখতার এবং শ্রদ্ধা কাপুর অভিনীত রক অন ২ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করাটা শ্রদ্ধার কাছে স্বপ্নের মতো ছিল। আজ থেকে ৮ বছর আগে যখন প্রথম রক অন সিনেমাটি তৈরি হয়েছিল শ্রদ্ধা তখন থেকেই সিনেমার গল্পটি শ্রদ্ধাকে অনুপ্রাণিত করেছে।
সম্প্রতি শ্রদ্ধা তার কো-স্টার ফারহানের প্রশংসায় পঞ্চমুখ হন। শ্রদ্ধার বলেন, "আমি সব সময় চেয়েছি ফারহানের পরিচালিত সিনেমায় অভিনয় করতে। আমি যখন প্রথমবার দিল চাহতা হ্যায় সিনেমাটি প্রথম দেখেছিলাম তখন থেকেই ফারহানের খুব বড় ভক্ত হয়ে যাই আমি"।

এখানেই না থেমে শ্রদ্ধা আরও বলেন, ফারহান সব দিক থেকেই দক্ষ। অভিনয়, লেখক, পরিচালক, গায়ক, প্রয়োজক, সব কাজই দক্ষতার সঙ্গে করে থাকেন। এমন একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য।
সম্প্রতি ফারহান-শ্রদ্ধার সম্পর্ক নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়ে ছিল। সেই প্রশ্নেরও উত্তর দেন শ্রদ্ধা। শ্রদ্ধা বলেন সংবাদ মাধ্যমে আমাদের নিয়ে যে ধরনের মিথ্যা খবর প্রচার করা হয়েছে তা অত্যন্ত অসম্মানজনক। সংবাদ মাধ্যমের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ বলে পরামর্শও দেন শ্রদ্ধা।












Click it and Unblock the Notifications