Shraddha Kapoor: সম্পর্কের কথা প্রকাশ্যে জানালেন স্ত্রী ২ অভিনেত্রী, বিয়ে কবে প্রশ্ন করতে কী বললেন শ্রদ্ধা
রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে বলিউ়ড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ছবি স্ত্রী ২। বক্স অফিয়ে যাকে বলে লম্বা রেসে ঘোড়া দৌ়ড়েছে শ্রদ্ধা-রাজকুমার রাওয়ের ছবি স্ত্রী ২। এই রেকর্ড ব্রেকিং সাফল্যের কাছে হার মেনেছে শাহরুখ খানের জওয়ান থেকে শুরু করে রণবীর কাপুরের অ্যানিম্যালও।
বলিপাড়ায় খুব লো প্রোফাইলের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। খুব একটা তাঁকে পেজ থ্রি পর্টিতে দেখা যায় না। শ্রদ্ধা কাপুর সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি যে সম্পর্কে রয়েছেন সেকথা নিশ্চিত করেছেন এক সংবাদ মাধ্যমে। আদিত্য রায় কাপুর না রাহুল মোদী কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন সেকথা যদিও স্পষ্ট করেননি।

প্রসঙ্গত উল্লেখ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পাণ্ডের সম্পর্ক শুরু হয়েছিল। কিন্তু তাতে নাকি বিচ্ছেদ ঘটান শ্রদ্ধা কাপুর। অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেক আপ করে শ্রদ্ধা কাপুরকে ডেট করতে শুরু করেছিলেন আদিত্য রায় কাপুর। এদিকে আবার রাহুল মোদীর সঙ্গেও শ্রদ্ধা কাপুরকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। কার্যত বাস্তবে তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন সেকথা স্পষ্ট করেননি।
তবে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে বিয়েতে বিশ্বাসী। তিনি যাঁকে পছন্দ করেছেন তাঁর সঙ্গে ডেটিং, বেড়ানো সময় কাটানো অনেক করেছেন। এবার সাংসারিক জীবন শুরু করতে চান। যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁকে নিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন তিনি। এমনকী পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একসঙ্গে পরিবারের সকলের সঙ্গে খাওয়াদাওয়াও করেছেন তাঁরায কাজেই এর পরে বিয়ের পথেই হাঁটবেন সেকথা নিশ্চিত করেছেন তিনি।
শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্য রায় কাপুরের সঙ্গে একাধিক ছবি করেছেন। আশিকি -২ ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু প্রকাশ্যে কোনও তারকাই সেই নিয়ে কোনও কথা বলেননি। তার পরে আবার রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রদ্ধা কাপুর। তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে অভিনয়ের সময়ে রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনই শোনা যাচ্ছিল। যদিও সেসময় অভিনেত্রী কোনও কথা বলেলনি। এই প্রথম সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বললেন শ্রদ্ধা কাপুর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications