টলিপাড়ার নতুন জুটি স্বস্তিকা–শোভনের প্রেমের রঙ ক্রমশঃ গভীর হচ্ছে
টলিপাড়ার নতুন জুটি স্বস্তিকা–শোভনের প্রেমের রঙ ক্রমশঃ গভীর হচ্ছে
টেলিভিশনের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম কিন্তু ভালো রকমের জমে উঠেছে। যদিও দু’জনের কেউই এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি। তবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট অন্য কথাই বলছে।

নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই শোভন–স্বস্তিকা তাঁদের সময় কাটানোর বিভিন্ন ছবি দেন। যা দেখে তাঁদের অনুগামীগের বুঝতে একটুও কষ্ট হয় না যে স্বস্তিকা ও শোভন শুধু বন্ধুই নয়। সম্প্রতি শোভন তাঁর ইনস্টাতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে স্বস্তিকা ও শোভন একই ফ্রেমের চশমা পরে রয়েছেন। শোভন এই ছবিটি পোস্ট করে তাতে ক্যাপশন দিয়েছেন 'গ্লাস গো’। স্বস্তিকা তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন, 'ক্যাপশন হুমমম’, শোভনও স্বস্তিকাকে ইমোজি পাঠিয়ে জবাব দিয়েছেন। এর আগেও শোভন ইনস্টাতে তাঁর ও স্বস্তিকার ছবি দেন। সেখানে তাঁরা হাওড়া ব্রিজের কাছে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছেন এবং ক্যাপশনে লেখা, 'ইশক কী ইমতেহা’ (ভালোবাসার পরীক্ষা)। না, এরপর আর কোনও সন্দেহ থাকার কথা নয়। শোঊন ও স্বস্তিকার প্রেম যে ভালোরকম গড়াচ্ছে তা সকলেই বুঝতে পারছেন।
স্বস্তিকার ইনস্টা প্রোফাইল ঘাঁটলেও দেখা পাওয়া যাবে তাঁর ও শোভনের বিভিন্ন সময় কাটানোর মুহূর্তের ছবি। টলিপাড়ায় এই যুগল বেশ পরিচিত। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে কোনও কথাই বলেননি এই তারকা জুটি। কিছুদিন আগেই পর্দার রাধিকা ওরফে স্বস্তিকা শোভনের সঙ্গে করোনার টিকা নিয়েছেন এবং সেই ছবি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপরও তাঁরা নিজেদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলবেন? কিন্তু তাঁদের সম্পর্কের রসায়ন ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে তা তাঁদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে।












Click it and Unblock the Notifications