পাকিস্তানকে শায়েস্তা করতে কি পাল্টা জবাব দেওয়া উচিত! উত্তরে যা বললেন ভিকি
'উরি' ছবিতে তিনি এক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পাকিস্তানের মাটিতে ঢুকে সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার সেলুলয়েড বন্দি হয় ভিকি কৌশল অভিনীত 'উরি' ছবিতে।
'উরি' ছবিতে তিনি এক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পাকিস্তানের মাটিতে ঢুকে সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার সেলুলয়েড বন্দি হয় ভিকি কৌশল অভিনীত 'উরি' ছবিতে। কাশ্মীরে উরির সো ছাউনিতে জঙ্গি হামলার পাল্টা জবাব হিসাবে সার্জিক্যাল স্টট্রাইক হয়। আর পুলওয়ামা হামলার পরববর্তী পর্যায়ে কী দেখতে চাইছেন ভিকি কৌশল? জবাব দিলেন অভিনেতা।

এক সাম্প্রতিক বলিউড ইভেন্টে এসে ভিকি কৌশলকে পুলওয়ামা হামলা সম্পর্কে প্রশ্ন করা হয়। তার জবাবেই ভিকি কৌশল জানান, ঘটনায় শহিদদের পরিবারের পাশে যতটা সকলে এগিয়ে এসে থাকা সম্ভব , এখন ততটাই সকলের পাশে থাকা উচিত। পাশাপাশি, শহিদ জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধাও জ্ঞাপন করেন। এরপরই ভিকিকে প্রশ্ন করা হয়, যে পাকিস্তানকে কি এবার জবাব দেওয়া উচিত ভারতের?জবাবে সাফ কথায় , ভিকি কী জানিয়েছেন শুনে নিন ভিডিতে।
পুলওয়ামা হামলার পরবর্তী পর্যায়ে পাকিস্তানকে জবাব দেওয়া উচিত বলে জানান ভিকি। এরপরই 'উরি'র নায়ক ভিকি বলেন, কীভাবে জবাব দেওা উচিত তা তাঁর খেকে ভালো যাঁরা বোঝেন , তাঁরা নিশ্চয়ই এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।












Click it and Unblock the Notifications