ছোট চুল, কালো টি–শার্ট, রোমি দেবের ভূমিকায় দীপিকার প্রথম লুকস প্রকাশ পেল
ছোট চুল, কালো টি–শার্ট, রোমি দেবের ভূমিকায় দীপিকার প্রথম লুকস প্রকাশ পেল
কবীর খান পরিচালিত '৮৩'-তে রনবীর সিংয়ের লুকস কিছুমাস আগেই প্রকাশ করা হয়েছে। কিন্তু কপিল দেবের স্ত্রী রোমি দেব তথা দীপিকা পাড়ুকোনের ফার্স্ট লুকস নিয়ে ভক্তরা বেশ অনেকদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হল। বুধবারই প্রকাশ্যে এল দীপিকার লুকস। ভারতীয় ক্রিকেট দলের ১৯৮৩ সালে বিশ্বকাপ জয় নিয়েই তৈরি এই ছবি। যেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রনবীর সিং। যিনি সেই সময় টিমের ক্যাপ্টেন ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে রয়েছেন রনবীর সিং। দীপিকার চুল ছোট করে কাটা, ঠিক যেমনটা রোমি দেবের ছিল। দীপিকার পরনে গলাবন্ধ কালো রঙের টি-শার্ট ও বিস্কুট রঙের স্কার্ট। অন্যদিকে রনবীর পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার। একে-অপরের দিকে চেয়ে হাসছেন এই যুগল। এই ছবি দেখে নেটিজেনরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন। দীপিকা তাঁর এই নতুন লুকসের ছবি শেয়ার করে লিখেছেন, 'খেলার ইতিহাসে প্রতীকি মুহূর্তকে ধরে রাখার এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি আমার মাকে খুব কাছ থেকে দেখেছি যে কিভাবে একজন স্ত্রী তাঁর স্বামীর ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের আকাঙ্খাকে নিজের মনে করেছে, ৮৩ হল আমার কাছেন সেই উপায় যেখানে প্রতিটি মহিলা তাঁর স্বামীর স্বপ্নকে নিজের মনে করে এগিয়ে চলেন।' রনবীরও এই ছবি পোস্ট করে লিখেছেন যে তাঁর ডানার নীচে থাকা বাতাস।
View this post on InstagramA post shared by Deepika Padukone (@deepikapadukone) on
গত বছরের অক্টোবরেই কবীর খান পরিচালিত '৮৩'-এর শুটিং শেষ হয়ে গিয়েছে। গত বছরের মে মাসে এই ছবির শুটিং শুরু হয়। গোটা ছবির কলাকুশলীরা ধরমশালাতে গিয়ে কপিল দেব ও মহিন্দার অমরনাথের মতো পেশাগত ক্রিকেটারদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। এর আগেও রনবীর সিং শুটিংয়ের বহু ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। এ বছরের ১০ এপ্রিল এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications