অস্কারের দৌড়ে সামিল প্রিয়াঙ্কা চোপড়া! তবে অভিনয় নয়, অন্য কোন ভূমিকায়?
বলিউড থেকে হলিউডের সফর, একের পর এক সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। বলিউডের দেশি গার্ল আন্তর্জাতিক বিনোদনের ময়দানেও উজ্জ্বল কোহিনুরের মত নিজের প্রভাব বিস্তার করেছেন। অভিনয়ের দিক থেকে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। অবশ্যই কথা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এবার তিনি আরও একটি নজির সৃষ্টি করতে চলেছেন।
এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে অস্কারের মঞ্চে অভিনেত্রী হিসাবে পুরস্কার বিতরণীর অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এমনকি অস্কারের জুরি মেম্বার হিসেবেও ভূমিকা পালন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার সরাসরি তাঁর ছবি জায়গা করে নিল অস্কারে! তবে অভিনেত্রী হিসাবে নন, বরং কার্যনির্বাহী প্রযোজক হিসাবে প্রিয়াঙ্কা চোপড়ার শর্ট ফিল্ম জায়গা করেছে অস্কারে।

প্রিয়াঙ্কা চোপড়া শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং গ্লোবাল স্টার। অস্কারের শর্টলিস্টে রয়েছে অনুজার নাম। নয় বছর বয়সী এক কিশোরীর জীবনীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে শর্ট ফিল্ম অনুজা। অনুজা এবং তার বড়দিদি পলক কারখানায় কাজ করে। কিন্তু অনুজার একটি সিদ্ধান্ত ভবিষ্যৎ এবং পরিবারের ওপর বিরাট প্রভাব ফেলে। এই গল্প নিয়ে নির্মিত হয় সিনেমা।
এতদিন পর্যন্ত নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার কার্যনির্বাহী প্রযোজক হিসাবে প্রথমবারেই এতটা সাফল্য পেলেন তিনি। সালাম বালাক ট্রাস্ট- এর সহযোগিতায় নির্মিত হয়েছে এই ছবিটি। অস্কারজয়ী গুণীত মঙ্গা কাপুরও এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত। ছবিতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী।












Click it and Unblock the Notifications