শোলের কোন বিখ্যাত দৃশ্য শ্যুট করতে তিন বছর সময় লেগেছিল জানেন?
বলিউড সিনেমা শোলে সিনেমা নিয়ে আগ্রহের যেন এখনও শেষ নেই। শোলে নিয়ে সম্প্রতি এক অজানা তথ্য ফাঁস করলেন সেই সিনেমার অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন।
রমেশ সিপ্পি নির্দেশিত কালজয়ী বলিউড সিনেমা শোলে এখনও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে আলোড়ন তৈরি করে। আজও এই সিনেমার ডায়লগ লোকের মুখে মুখে ঘোরে। এই সিনেমা নিয়ে আগ্রহের যেন এখনও শেষ নেই। শোলে নিয়ে সম্প্রতি এক অজানা তথ্য ফাঁস করলেন সেই সিনেমার অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন।
বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন
কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল
এই সিনেমায় জয়ের ভূমিকায় অভিনয় করা অমিতাভ জানিয়েছেন, রমেশ সিপ্পি একেবারে নিঁখুতভাবে সিনেমার প্রতিটি দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন। একটি পারফেক্ট দৃশ্যের জন্য তাই দীর্ঘ তিন বছর অপেক্ষা করতে হয়েছে অমিতাভকে। সেই দৃশ্যে শ্যুটিংয়ের অংশ ছিলেন জয়া বচ্চনও।

এই সিনেমায় জয়া এক বিধবার চরিত্রে অভিনয় করেন। ঠাকুর বাড়িতে আসা জয়ের তাঁকে ভালো লেগে যায়। একটি দৃশ্যে যখন জয় বাড়ির বাইরের আউটহাউসের দালানে বসে মাউথ অর্গ্যান বাজাচ্ছিলেন, তখন সন্ধ্য়ার মুখে জয়া ঝাড লন্ঠন জ্বালিয়ে যান।
বলিউড সেলেবসদের সম্পর্কে অজানা নানা মজাদার তথ্য
জেনে নিন বলিউড তারকাদের আসল নাম
এই শটটি শ্যুট করতে গিয়েই তিনটি বছর সময় লেগেছিল। অমিতাভের কথায়, শোলে সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি সূর্যাস্তের সময়ে শ্যুট করতে চেয়েছিলেন। তবে কিছুতেই ঠিক সময়ের আলো পাওয়া যাচ্ছিল না। এদিকে রমেশ সিপ্পিও জানিয়ে দেন, সঠিক আলো ও পরিবেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষপর্যন্ত তিন বছরের অপেক্ষার পরে দৃশ্যটি শ্যুট হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে মুক্তি পাওয়া শোলে সিনেমায় ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কাপুর, আমজাদ খান ও অমিতাভ বচ্চন অভিনয় করেন। সেরা ভারতীয় সিনেমার অন্যতম হিসাবে এই সিনেমা ইতিহাসে জায়গা করে নিয়েছে।












Click it and Unblock the Notifications