(ছবি) অভিনন্দন : প্রথম সন্তানকে 'ওয়েলকাম' করতে তৈরি হবু বাবা সোহম

কলকাতা, ৪ জুলাই : সঈফ-করিনার সুখবরের পর এবার টলিউডেও খুশির হাওয়া। বাবা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সূত্রের খবর, চলতি মাসেই 'মাস্টার বিট্টু'-র প্রথম সন্তানকে স্বাগত জানাবে পরিবার-পরিজনেরা।

২০১২ সালে তনয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহম। জাঁকজমক করে বিয়ে করেন। টলিউডে অভিনয়ের পাশাপাশি মাঝে রাজনীতির ভোট বাজারেও ভাগ্যপরীক্ষা করে নিয়েছেন। ভোটে ফলে মুখে হাসি ধরে রাখতে না পারলেও তৃণমূলের প্রার্থী হওয়ায় তখন গায়ে গতরে বেশ খাটতে হয়েছিল সোহম।

(ছবি) অভিনন্দন : প্রথম সন্তানকে 'ওয়েলকাম' করতে তৈরি হবু বাবা সোহম

একের পর এক জনসভা, পার্টির কাজ, মাঝে মাঝে শুটিংয়েরও ব্যস্ততা তাই গর্ভবতী স্ত্রীকে একেবারেই সময় দিতে পারেননি সোহম। তাই ভোটের কাজ শেষ হতেই বেশি করে স্ত্রীকে সময় দিচ্ছেন তিনি। তবে শুটিংয়ের ব্যস্ততা তো রয়েছেই।

বিয়ের পর থেকে একাধিকবার সোহমের সঙ্গে টলি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের কয়েকজনের নাম জড়িয়েছিল। কিন্তু সে সবের কারণ তনয়ার সঙ্গে সম্পর্কে কোনও সমস্যা আসেনি। সোহমের ঘনিষ্ঠ সূত্রের খবর যত গুজব রটেছে ততই মজবুত হয়েছে সোহম-তনয়ার সম্পর্ক। তাদের এই সন্তান সেই বন্ধনটাকেই আরও মজবুত করবে বলে আশ্বাস সোহমের পরিবারের।

ছেলে বা মেয়ে নিয়ে আলাদা কোনও পছন্দ নেই সোহমের। শুধু সন্তান সুস্থভাবেই জন্মাক এবং স্ত্রীও সুস্থ থাকুন এটুকুই চান হবু বাবা। আমরাও সেই কামনাই করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+