(ছবি) অভিনেতা-অভিনেত্রীদের চমকে দেওয়া মৃত্যুর খবর

মৃত্যু জীবনের পরিণতি এবং কঠোর বাস্তব। জীবন থাকলে মৃত্যু আসবেই। কিন্তু দুর্ঘটনা, খুন, আকস্মিক মৃত্যু চমকে দেয় আবশ্যিকভাবেই।

হলিউড, বলিউড, হিন্দি-বাংলা টেলিভিশনের বহু জনপ্রিয় মুখ রয়েছেন যাঁদের মৃত্যুর খবর আমাদের চমকে দিয়েছে। এমনই কিছু তারকার মৃত্যুর খবর দেওয়া হল নীচে।

সঞ্জিত বেদী

সঞ্জিত বেদী

ব্রেন ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কোমায় ছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা। অবশেষে মৃত্যু হল। সঞ্জিবনী ধারাবাহিকে ওমির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

আরতি আগরওয়াল

আরতি আগরওয়াল

লাইপোসাকসন অস্ত্রোপচারের পর শ্বাসকষ্টে ভুগে মৃত্যু হয় আরতির।

শিখা যোশী

শিখা যোশী

বি এস পাস ছবির অভিনেত্রী আত্মহত্যা করেন।

রনি চক্রবর্তী

রনি চক্রবর্তী

বাড়ির সামনের পুকুর থেকে মেলে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রনি চক্রবর্তীর।

দিশা গঙ্গোপাধ্যায়

দিশা গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশনের আর এক জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। সম্পর্কের টানাপোড়েনে তিনি আত্মহত্যা করেন বলে অনুমান।

আসরাফুল হক

আসরাফুল হক

গত ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর। বলিউডের অফবিট এমনকী মেনস্ট্রিম ছবি, বিজ্ঞাপন, টেলিভিশনে বহু অভিনয় করেছেন আসরাফুল।

সন্দীপ আচার্য়

সন্দীপ আচার্য়

সে অর্থে অভিনেতা নন সন্দীপ। কিন্তু ২০০৬ সালে ইন্ডিয়াল আইডল ২-এর চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসেন তিনি। জন্ডিসে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জিয়া খান

জিয়া খান

২০১৩ সালের ৩ জুন নিজের জুহুর বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী জিয়া খান। ২০০৭ সালে নিঃশব্দ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন জিয়া।

জসপাল ভট্টি

জসপাল ভট্টি

২০১২ সালের ২৫ অক্টোবর পথদুর্ঘটনায় মৃত্যু হয় জসপাল ভট্টির।

তরুণী সাচদেব

তরুণী সাচদেব

শিশু অভিনেত্রী তরুণী ২০১২ সালে নেপালে অগ্নি এয়ার ফাইট সিএইচটি বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়।

বিবেক শক

বিবেক শক

মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিবেকের। টেলিভিশনের পাশাপাশি বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।

দিব্যা ভারতী

দিব্যা ভারতী

মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয় বলিউডের এই মিষ্টি অভিনেত্রীর। মদ্যপ অবস্থায় বহুতলের জানলা থেকে পিছলে পড়ে তাঁর মৃত্যু হয়। তবে অনেকে মনে করেন, দিব্যাকে খুন করা হয়েছে।

নির্মল পাণ্ডে

নির্মল পাণ্ডে

বড়পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন নির্মল পাণ্ডে। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+