হিন্দু বিরোধিতা করছে 'নেটফ্লিক্স'! অভিযোগে শিবসেনার এবার বড়সড় পদক্ষেপ
হিন্দু বিরোধিতা করছে 'নেটফ্লিক্স'!
'সেক্রেড গেমস','ঘওল' 'ওশো', ' লীলা' একের পর এক ওয়েব সিরিজ ঘিরে বহুদিন ধরেই বিতর্কে চলে এসেছে। অনেকেই দাবি তুলেছিলেন, নেটফ্লিক্সে দেখানো ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে বলিউড। আর এই বিষয়টিকে উত্থাপন করেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছে শিবসেনা।

রমেশ সোলাঙ্কি , শিবসেনার দাপুটে এই নেতা এবার দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে। তাঁর দাবি, হিন্দু ধর্মের বিরোধিতা করছে নেটফ্লিক্স । আর ধর্মীয় বিরোধিতা করেই নেটফ্লিক্স একাধিক ওয়েব সিরিজ বাজারে আসছে। 'শুধু ওয়েব সিরিজগুলিই নয়, নেটফ্লিক্সে হাসান মিনহাজের স্ট্যান্ড আপ কমেডি নিয়েও আপত্তি জানিয়েছে শিবসেনা। শিবসেনার দাবি, নেটফ্লিক্সের সমস্ত ক'টি বিষয়ই বারত বিরোধী তথা হিন্দু ধর্ম বিরোধী।
রমেশ সোলাঙ্কির দাবি, নেটফ্লিক্সের এমন বিষয় বস্তুর বিরুদ্ধে প্রশাসন যেন নির্দিষ্ট ব্যবস্থা নেয় তারা দাবি তুলেছে শিবসেনা। অভিযোগের একটি কপি পাঠানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও মুম্বইয়ের পুলিশ কমিশনারকে।












Click it and Unblock the Notifications