জামিনে মুক্ত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি
জামিনে মুক্ত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি
অবশেষে জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্নগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাজ। মুম্বই আদালত তাঁকে জামিন দিয়েছেন। কয়েকদিন আগেই শিল্পা শেট্টি জানিেয়ছিলেন তিনি তাঁর স্বামীর সম্পর্কে কিছু জানেন না। নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন। গণেশ চতুর্থীর আগেই বলিউজে গুঞ্জন শুরু হয়েছিল রাজের বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন শিল্পা।

জামিনে মুক্ত রাজ
অবশেষে জামিনে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। মুম্বই আদালতে আজ পেশ করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। সেখানে জামিনের আবেদন জানিয়েছিলেন শিল্পপতি। মুম্বই আদালত অবশেষে তাঁর জামিন মঞ্জুর করেন।যদিও জামিনের বিরোধিতা করে পুলিশ। তবে এই কান্ডে শুধু রাজ কুন্দ্রা নন জামিন পেয়েছেন তাঁর সহযোগী রায়ান থোরপেও। পর্নোগ্রাফি মামলায় ২ মাস ধরে জেলে ছিলেন রাজ।

২ মাস জেলে
১৯ জুলাই রাতারাতি পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। বেআইনি ভাবে পর্নগ্রাফি ভিডি তৈরি করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই পর্নোগ্রাফি ভিডিও হটস্পট অ্যাপের মাধ্যমে তিনি ছড়িয়ে দিতেন। আর েই হটস্পট অ্যাপটি চালাতেন তাঁর জামাইবাবু। লন্ডন থেকে হটস্পট অ্যাপটি পরিচালনা করা হত। গ্রেফতারির পর রাজ নিজে জানিয়েছিেলন এই পর্নোভিডিও তৈরি করে মোটা টাকা রোজাগার করেছিলেন তিনি। রাজ কুন্দ্রাকে গ্রেফতারির পর তাঁর স্ত্রী শিল্পা শেট্টিকেও একাধিকবার জেরা করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। এমনকী শিল্পার ফোনেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

শিল্পা শেট্টির সঙ্গে দূরত্ব
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পুলিশের জেরার মুখে শিল্পা বারবার দাবি করেছিলেন পর্নোগ্রাফি ভিডিও তৈরি করতেন না তাঁর স্বামী। রাজ কুন্দ্রা ইরোটিকা তৈরি করতেন বলে দাবি করেছেন তিনি। কিন্তি শিল্পারএই দাবি ধোপে েটকেনি। কারণ রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েএকাধিক পর্নোগ্রাফি ভিডিও-র সিডি পেয়েছে পুলিশ। তার পরেই শোনা যায় রাজের পরিচিতি থেকে বেরিয়ে আলাদা থাকা শুরু করেছেন শিল্পা। দুই সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছেন তিনি রাজের বাড়ি থেকে। তারপরেই শিল্পাকে কাজে ফিরতে দেখা গিয়েছে।

ঘর ভাঙছে শিল্পার
রাজের গ্রেফতারির পর বলিউড জুড়ে কানাকানি শুরু হয়ে গিয়েছিল। শিল্পা রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন বলে শোনা যায়। যদিও শিল্পা নিজে সেকথা প্রকাশ্যে বলেননি। তবে রাজের সম্পর্কে তিনি কিছু জানেন না বলে প্রকাশ্যে বলেছেন। শিল্পা কয়েকদিন আগেই বলেেছন, তিনি এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। রাজের সম্পর্কে িকছুই জানেন না। তারপরেই শিল্পার সঙ্গে রাজের বিচ্ছেদের জল্পনা আরও পারদ চড়তে শুরু করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications