১৪ বছর আগে বিতর্কিত চুম্বন কেচ্ছা থেকে রেহাই শিল্পা শেট্টির, স্বস্তি দিল আদালত

বিতর্কিত চুম্বন কেচ্ছা থেকে রেহাই শিল্পা শেট্টির

সিনেমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে সেভাবে এখন শিরোনামে না থাকলেও বিতর্কিত বিষয়ে শিরোনামে রয়েছেন বলিউড ডিভা শিল্পা শেট্টি। সম্প্রতি মুম্বই আদালত ১৪ বছর আগে ঘটা একটি কেচ্ছা মামলা থেকে রেহাই দেয় অভিনেত্রীকে। ২০০৭ সালে এই মামলাটি দায়ের হয়েছিল। শিল্পা শেট্টি হলিউডের জনপ্রিয় তারকা রিচার্ড গেরের সঙ্গে বিতর্কিত চুম্বন মামলায় ফেঁসে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত এই বিতর্কিত চুম্বন মামলায় শিল্পা 'শিকার’ হয়েছেন বলে জানায়। স্বস্তি দেওয়া হয় অভিনেত্রীকে।

২০০৭ সালের চুম্বন কাণ্ড

২০০৭ সালের চুম্বন কাণ্ড

২০০৭ সালে এইডসের সচেতনতা প্রচার অনুষ্ঠানে রাজস্থানে গিয়েছিলেন শিল্পা শেট্টি ও রিচার্ড গেরে। অনুষ্ঠান মঞ্চেই আচমকা সকলকে অবাক করে শিল্পাকে জড়িয়ে ধরে ক্রমাগত চুমু খেতে শুরু করেছিলেন রিচার্ড। এই ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ ও একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ উঠেছিল যে রিচার্ড গেরে যখন তাঁকে চুম্বন দিচ্ছিলেন তখন শিল্পা একবারের জন্য প্রতিবাদ করেননি। এই মামলটি রাজস্থান থেকে পরে মুম্বইয়ে স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টের নির্দেশে।

শিল্পাকে রেহাই দিল আদালত

শিল্পাকে রেহাই দিল আদালত

১৮ জানুয়ারি মুম্বই আদালত শিল্পা শেট্টিকে রেহাই দিয়ে দেয়। আদালতের রায়ে বিচারক কেতকি চবন বলেছেন, '‌অভিযুক্ত শিল্পা শেট্টি এই মামলায় কেবল একজন ভিক্টিম ছিলেন প্রথম অভিযুক্তের (‌রিচার্ড গেরে)‌ কাছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনও উপাদান দেখেই আদালত সন্তুষ্ট হয়নি।' এই বিতর্কিত চুম্বন কাণ্ডের পর রিচার্ড গেরের কুশপুতুল পোড়ানো হয়। তবে পরে রিচার্ড তাঁর এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন। শিল্পা শেট্টি এই প্রতিবাদগুলিকে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে ব্যাখা করেন।

বহু বিতর্কে জড়িয়ে শিল্পা শেট্টি

বহু বিতর্কে জড়িয়ে শিল্পা শেট্টি

শিল্পা শেট্টিকে নিয়ে তোলপাড় বি-টাউন। পর্নোগ্রাফির ঘটনায় স্বামী রাজের গ্রেফতারির পর থেকে সর্বদাই শিরোনামে রয়েছেন শিল্পা শেট্টি। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক কারণের জন্য শিরোনামে উঠে এসেছিলেন শিল্পা শেট্টি। ৪৬ বছরের শিল্পা নিজেকে ফিটনেসের মধ্যে ব্যস্ত রাখেন সর্বদা।

শিল্পা শেট্টির বলিউড সফর

শিল্পা শেট্টির বলিউড সফর

১৯৯৩ সালে শাহরুখ খানের বাজিগর সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপর ধড়কন, ফির মিলেঙ্গে ও লাইফ ইন অ্যা মেট্রো ছবি সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। সুপার ড্যান্সার ও ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন শিল্পা। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+