সরব হলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি, শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের

সরব হলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি, শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের

পর্ন ভিডিও মামলায় সাময়িক স্বস্তি পেলেও ফের আইনি জটে ফাঁসলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জানা গিয়েছে, শার্লিন চোপড়া শিল্পার স্বামী রাজের নামে এফআইআর দায়ের করেছেন জুহু থানায়। সেই এফআইআরে নাম রয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রারও। তারকা দম্পতির প্রতি শার্লিনের অভিযোগ, তাঁর ওপর যৌন ও মানসিক নির্য়াতন করেছেন তাঁরা। শুধু তাই নয় রাজ ও শিল্পার বিরুদ্ধে প্রতারণার অভইযোগও করেছেন শার্লিন চোপড়া। অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা।

সরব হলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি, শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা শার্লিন চোপড়াকে মানহানির মামলার নোটিশ পাঠিয়ে ক্ষমা চাইতে বলেছেন এবং জনসমক্ষে তাঁদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। সম্প্রতি শার্লিন চোপড়া রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থা, প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। প্রসঙ্গত, মুম্বই পর্ন চক্রের মামলায় রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরও শার্লিন চোপড়া রাজের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন।

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার আইনজীবী ৫০ কোটি টাকার মানহানি মামলার নোটিশ পাঠিয়েছেন। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, '‌শার্লিন চোপড়া রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে যে অভইযোগ এনেছেন তার পুরোটাই অসত্য, ভুয়ো, মিথ্যা, ভিত্তিহীন ও কোনও প্রমাণ ছাড়া, এমনকী শার্লিন চোপড়া অবগতভাবেই তাঁদের মানহানি করার জন্য ও টাকা আদায়ের জন্য এ ধরনের উদ্দেশ্যকে বাস্তব রূপ দিয়েছেন।’ আইনি এই বিবৃতিতে এও উল্লেখ রয়েছে যে এ বছরের এপ্রিলে শার্লিন চোপড়া শিল্পা শেট্টিকে জানিয়েছিলেন যে তাঁর অভিযোগ ভুয়ো এবং তাঁর আইনজীবী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করার পরামর্শ দিয়েছিলেন। নোটিশে শার্লিন জানিয়েছিলেন যে তিনি শিল্পাকে ডেকে বলেন রাজ কুন্দ্রার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তিনি অত্যন্ত লজ্জিত এবং তিনি কোনও শর্ত ছাড়াই সেই অভিযোগ প্রত্যাহার করে নেবেন। রাজ ও শিল্পা শার্লিনের বিরুদ্ধে গত ৪ অক্টোবর শার্লিনের আইনজীবী মারফৎ ৪৮,০০,০০০ টাকা আদায় করার চেষ্টা করেছিলেন।

এর আগেও চলতি বছরেই রাজের নামে একটি এফআইআর করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের দাবি ছিল রাজ কুন্দ্রা তাঁর সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার, তাঁকে চুম্বন দেওয়ার চেষ্টা করেছিল। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিতে হয় তাঁকে। সঙ্গে শার্লিনের দাবি ছিল, সেই সময় রাজ জানিয়েছিলেন শিল্পার সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ঠিক নয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ছবি তৈরির অভিযোগের মামলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান দিয়েছেন তিনি। শার্লিনের দাবি, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+