ফের জেরার মুখে পড়তে চলেছেন শিল্পা শেট্টি, শিল্পার ফোনও ক্লোনিং করতে পারে ক্রাইম ব্রাঞ্চ

ফের জেরার মুখে পড়তে চলেছেন শিল্পা শেট্টি, শিল্পার ফোনও ক্লোনিং করতে পারে ক্রাইম ব্রাঞ্চ

ফের জেরার মুখে পড়তে চলেছেন শিল্পা শেট্টি। সূত্রের খবর রাজ কুন্দ্রা কাণ্ডে ফের শিল্পাকে জেরা করতে পারে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এবার শিল্পার ফোনের ক্লোনিং করার কথাও ভাবছে মুম্বই পুলিশ। শিল্পা এবং রাজের বাড়িতেই তাঁরা অভিনেত্রীকে জেরা করবেন বলে জানা গিয়েছে।

শিল্পাকে জেরা মুম্বই পুলিশের

শিল্পাকে জেরা মুম্বই পুলিশের

পর্ন ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। দফায় দফায় তাই তাঁকেও জেরার মুখে পড়তে হচ্ছে। এর আগেও শিল্পা শেট্টিকে জেরা করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। প্রায় ঘণ্টা চারেক ঘরে রাজের ব্যবসা এবং পর্ন ভিডিও তৈরির বিষয়ে স্ত্রী শিল্পা শেট্টিকে জেরা করা হয়েছে। ফের শিল্পাকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

শিল্পার দাবি

শিল্পার দাবি

প্রথম জেরায় শিল্পাকে রাজের হটস্পট অ্যাপ নিয়ে জেরা করা হয়েছিল। তাতে শিল্পা দাবি করেছিলেন তিনি এই অ্যাপের কিছুই জানেন না এবং েই অ্যাপের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। রাজ পর্ন ভিডিও বানাতেন না, ইরোটিক বানাতেন বলে দাবি করেছেন শিল্পা। যদিও পুলিশ তাঁর কথা তেমন বিশ্বাস যোগ্য বলে মেনে নিতে পারছে না।

শিল্পার ফোন ক্লোনিংয়ের দাবি

শিল্পার ফোন ক্লোনিংয়ের দাবি

শিল্পা শেট্টিকে জেরার পাশাপাশি তাঁর ফোন ক্লোনিং করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। শিল্পার ফোন রাজের ব্যবসা সংক্রান্ত তথ্য এবং রাজের সঙ্গে কথোপকথনের তথ্য থাকতে পারে বলে মনে করছে পুলিশ। সেকারণেই শিল্পার ফোনটি তাঁরা খতিয়ে দেখতে চাইছেন। ফোনের কার কার নম্বর রয়েছে তাঁর সঙ্গে শিল্পার যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখতে চান তাঁরা।

শিল্পার বাড়িত ভিডিও উদ্ধার

শিল্পার বাড়িত ভিডিও উদ্ধার

ইতিমধ্যেই শিল্পার জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের ক্রাইমব্রাঞ্চ। বাড়ি থেকে প্রায় ৭০টির মতো ভিডিও উদ্ধার করেছে তারা। সেই ভিডিও গুলির কন্টেন্ট সবই পর্নভিডিওর বলে জানিয়েছে মুম্বই পুলিশ. হটস্পট অ্যাপের মাধ্যমে পর্নভিডিওর ব্যবসা চালাতেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+