জাতিবিদ্বেষের শিকার শিল্পা, বিমানবন্দরে ঘটে গেল এই ঘটনা
দেশ বিদেশ বেড়াতে গিয়ে বহু সেলেব্রিটিই তাঁদের বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেন। তবে শিল্পা শেট্টির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হল এবার। অস্ট্রেলিয়া গিয়ে শিল্পাকে সম্মুখীন হতে হয়েছে জাতিবিদ্বেষের।
দেশ বিদেশ বেড়াতে গিয়ে বহু সেলেব্রিটিই তাঁদের বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেন। তবে শিল্পা শেট্টির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হল এবার। অস্ট্রেলিয়া গিয়ে শিল্পাকে সম্মুখীন হতে হয়েছে জাতিবিদ্বেষের। আর সেই ঘটনার কথা সোশ্য়াল মিডিয়ায় নিজেই জানান এই বলিউড অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম পোস্ট-এ শিল্পা লেখেন, কুয়ান্তাস এয়ারওয়েজে মেলবর্ন যাচ্ছিলেন তিনি। সেই সময়, বিমানবন্দরের একজন গ্রাউন্ড স্টাফ অকারণে অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে দাবি করেছেন শিল্পা। অভিনেত্রী জানান, সিডনি থেকে মেলবর্ন যাওয়ার পথে শিল্পার ব্যাগকে 'ওভারসাইজ' বলে দাবি করেন বিমান কর্মীরা। যদিও পরে তাঁকে যদিও জানানো হয় যে, ব্যাগটি ওভারসাইজ নয়। আর এই নিয়েই সরব হয়েছেন বলিউড অভিনেত্রী।
View this post on InstagramA post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on
উল্লেখ্য, শুধু এই প্রথমবার নয়, শিল্পা শেট্টির সঙ্গে এই ধরনের ঘটনা আগেও হয়েছে। এর আগে, 'বিগবস' অনুষ্ঠানেও শিল্পাকে জাতিবিদ্বেষের শিকার হতে হয়েছে উল্লেখ্য, ২০১৬ সালে এক বিদেশী বিমানবন্দরে একই ঘটনা ঘটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও।












Click it and Unblock the Notifications