কঠিন সময় সামলে ১২ বছরের বিবাহ বার্ষিকীতে রাজকে শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি

১২ বছরের বিবাহ বার্ষিকীতে রাজকে শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি

বলিউড অভিনেত্রী ও ফিটনেস ডিভা শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিয়ের ১২ বছর পূর্ণ হল। সোমবার শিল্পা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বিয়ের দিনের বেশ কিছু ছবির কোলাজ। প্রসঙ্গত, ২০০৯ সালের ২২ নভেম্বর বিয়ে হয় শিল্পা ও রাজের। এই তারকা দম্পতি আইপিএল টিম রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন।

কঠিন সময় সামলে ১২ বছরের বিবাহ বার্ষিকীতে রাজকে শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি


বিয়ের ছবির কোলাজ শেয়ার করে অভিনেত্রী লেখেন, '‌বারো বছর আগে এই মুহূর্ত ও দিনটিতে, ভাল সময় ভাগ করে নেওয়ার এবং কঠিন সময়গুলি সহ্য করার, আমাদের পথ দেখানোর জন্য ঈশ্বর ও ভালবাসার উপর বিশ্বাস রাখার আমরা প্রতিশ্রুতি নিই এবং তা পূরণ করতে শুরু করি। একে অন্যের সঙ্গে, এক অপরের পাশে। ১২ বছর এবং অগুণিত... শুভ বিবাহবার্ষিকী কুকি! একসঙ্গে আরও অনেক রামধনু, হাসি, মাইলস্টোন ও মূল্যবান সম্পত্তি ... আমাদের সন্তান।’‌ অভিনেত্রী ওই পোস্টে যাঁরা তাঁর সুসময় - দুঃসময়ে পাশে থেকেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, 'আমাদের সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যাঁরা আমাদের পাশে থেকেছেন।'

ছবিতে দেখা যাচ্ছে লাল সিল্কের শাড়ি আর সোনার গয়না পরেছেন তিনি। আর ম্যাচিং শেরওয়ানি পরেছেন রাজ। হিন্দু মতেই সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানো হচ্ছে। তারকা দম্পতির একসাথে একটি ছেলে আর মেয়ে আছে। বড় ছেলে ভিয়ান আর ছোট মেয়ে সমিশা।

প্রসঙ্গত কিছুদিন আগেই পর্নকাণ্ডে ফেঁসে গিয়ে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। ঝামেলায় জড়িয়ে পড়েন শিল্পা শেট্টিও। সেই সময় একাই নিজের সন্তান ও কাজ নিয়ে এইসব কিছু থেকে দূরে সরিয়ে ব্যস্ত হয়ে যান অভিনেত্রী। তবে রাজ কুন্দ্রা ছাড়া পাওয়ার পর কিছুটা স্বস্তিতে অভিনেত্রী। দু’‌জনে গিয়ে সিদ্ধিবিনায়কে পুজোও দিয়ে আসেন। একসঙ্গেই কাটান দিওয়ালি। মাঝে রাজ-শিল্পার আলাদা হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। তবে, সেসব শুধুই যে গুজব তা প্রমাণ হল আরও একবার। এর আগে করবা চৌথেও স্বামীর জন্য সমস্ত উপোস, নিয়ম মেনে পুজো করেছিলেন বলিউড অভিনেত্রী। তারপর রাজের হাত ধরে হিমাচলের মন্দিরেও দেখা মিলেছিল। পর্ন-কাণ্ড ভুলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রাজ কুন্দ্রাও। বিবাহ বার্ষিকীতে শিল্পা ও রাজকে অভিনন্দন জানিয়েছেন বিপাশা বসু সহ একাধিক তারকারা। শিল্পার বোন শমিতা শেট্টিও দিদি শিল্পা ও জামাইবাবুকে বিয়ের ১২ বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+