ক্রিকেটের পাশাপাশি নতুন ইনিংস শুরু, বলিউডে পা রাখতে চলেছেন শিখর ধাওয়ান

ক্রিকেটের পাশাপাশি নতুন ইনিংস শুরু, বলিউডে পা রাখতে চলেছেন শিখর ধাওয়ান

আইপিএল কিংবদন্তী অ্যাখা পাওয়া ক্রিকেটার শাখর ধাওয়ান এবার ক্রিকেটের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতাও দেখাতে আসছেন খুব শীঘ্রই। জানা গিয়েছে, শিখর ধাওয়াম বড় কোনও সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। শিখর নাকি সেই সিনেমার শুটিংও শেষ করে ফেলেছেন বলে খবর রয়েছে। যদিও সেই সিনেমার নাম কী তা এখনও জানা যায়নি।

ক্রিকেটের পাশাপাশি নতুন ইনিংস শুরু, বলিউডে পা রাখতে চলেছেন শিখর ধাওয়ান


এক বিশ্বস্ত সূত্রের খবর, '‌অভিনেতাদের খুবই শ্রদ্ধা করেন শিখর এবং তিনি যখনই অভিনয়ের প্রস্তাব পেলেন তিনি খুশিমনে তাতে অংশ নিতে বিদেশে পাড়ি দেন। নির্মাতারা মনে করেছেন যে শিখরকে এই চরিত্রে খুবই ভালো মানাবে এবং কয়েকমাস আগেই তাঁরা শিখরের কাছে এই প্রস্তাব নিয়ে যান। না কোনও ক্যামিও চরিত্রে নয়, একেবারে সম্পূর্ণ চরিত্রে দেখা যাবে শিখরকে। এই সিনেমায় তাঁর চরিত্রে বেশ গুরুত্বপূর্ণ, এই সিনেমা ২০২২ সালেই কোনও একটি সময়ে মুক্তি পেতে চলেছে।’‌

গত বছরের অক্টোবরে, শিখরকে দেখা গিযেছিল অক্ষয় কুমারের রাম সেতুর সেটে, এই সিনেমায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা। তখন গুজব রটেছিল যে এই ক্রিকেটার এই সিনেমায় অভিনয় করতে চলেছেন। তবে পরে জানা যায় রামসেতুর মাধ্যমে শিখর অভিনয়ে পা দেবেন না।

শিখর অক্ষয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু তাই রামসেতুর সেটে অভিনেতার সঙ্গে শুধু দেখা করতে এসেছিলেন তিনি। তবে শুধু অক্ষয় কুমার নন, রণবীর সিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে শিখরের। গত বছর ডিসেম্বরে শিখর তাঁর ও রণবীরের ছবি শেয়ার করে লেখেন, '‌তোমার সঙ্গে সবসময়ই দেখা করে ভালো লাগে, ৮৩–এর সফলতার জন্য তোমায় অনেক অভিনন্দন। ভালো লাগলো দেখে সিনেমাটি। দারুণ সিনেমা।’

প্রসঙ্গত, বলিউডে ক্রিকেটারদের জীবনী নিয়ে বহু সিনেমা হয়েছে। বহু ক্রিকেট তারকাও সিনেমায় অভিনয় করেছেন। অজয় জাদেজা, বিনোদ কাম্বলির মতো ক্রিকেট তারকাদের আমরা অভিনয় করতে দেখেছি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে রেস ফোর–এ অভিনয় করবেন কেদার যাদব। শুধু তাই নয়, প্রয়াত অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে দেখা গিয়েছিল বলিউড ছবিতেও। তাতে নিজের ভূমিকাতেই অভিনয় করেন এই জনপ্রিয় ক্রিকেটার। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+