অঙ্কিতা সস্তার খ্যাতি পেতে রিয়াকে কটাক্ষ করছেন, টুইটে পোস্ট শিবানী দাণ্ডেকরের
অঙ্কিতার তীব্র সমালোচনা করলেন শিবানী দাণ্ডেকর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার বিভিন্ন বিষয় নিয়ে নানান ধরনের পোস্ট করতে শুরু করেছেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তীকে নিয়ে পোস্ট করেছেন। যেখানে তিনি অভিযোগ তুলেছেন যে রিয়া যখন ভালো করেই জানতেন যে সুশান্তের মানসিক স্থিতি ঠিক নয় তাও তিনি সুশান্তকে মাদক সেবন করতে দেন। রিয়ার বিরুদ্ধে এহেনও অভিযোগের পরই অঙ্কিতার তীব্র সমালোচনা করেন শিবানী দাণ্ডেকর।

অঙ্কিতা বুধবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানান যে অনেকেই এই ঘটনার সঙ্গে তাঁর নাম জড়াচ্ছেন কিন্তু তিনি কোনও কিছুর জন্যই দায়ি নন এবং যখন তিনি ও সুশান্ত একসঙ্গে ছিলেন কেবলমাত্র সেইদিনগুলির কথাই তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অঙ্কিতা আরও জানান যে বর্তমান সময়ে সুশান্তের ঘনিষ্ঠ হিসাবে ছিলেন রিয়া তাই তাঁর উচিত হয়নি সুশান্তকে মাদক সেবন করতে দেওয়া। রিয়াকে কটাক্ষ করে অঙ্কিতা লেখেন, 'একদিক রিয়া জানিয়েছেন যে তিনি সুশান্তের অনুরোধে তাঁর সুস্বাস্থ্যের জন্য সব চিকিৎসকদের সঙ্গে সমন্বয় সাধন করতেন, আবার অন্যদিকেসুশান্তের জন্যই মাদক নিয়ে আসতেন। কাউকে যদি গভীরভাবে কেউ ভালোবাসে তবে কি তাঁর মানসিক স্থিতি ও পরিস্থিতি জেনেও কেউ তাঁকে মাদক সেবন করতে দিতে পারে?’
অঙ্কিতার পোস্টের পরই রিয়ার সমর্থনে ময়দানে নামেন শিবানী। তিনি অঙ্কিতাকে কটাক্ষ করে বলেন, 'রিয়াকে নিশানা করার জন্য মূলধন দেওয়া হয়েছে’। অঙ্কিতার পোস্ট নিয়ে সরাসরি টুইট করে শিবানী বলেন, 'এই মহিলা খুব স্পষ্টভাবে ২ সেকেন্ডের খ্যাতি চান এবং রিয়াকে নিশানা করার জন্য অঙ্কিতা উঠেপড়ে লেগেছেন কারণ তিনি তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ককে বাঁচাতে পারেননি। অঙ্কিতা এই ঘটনার পেছনে চালিকা শক্তি ছিলেন এবং তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার।’ সোশ্যাল মিডিয়ায় রিয়ার বিরুদ্ধে সরব হওয়া আরও এক নেটিজেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শিবানী।
প্রসঙ্গত, মঙ্গলবার এনসিবির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই রিয়ার বিরুদ্ধে গোটা দেশজুড়ে ঘৃণার পোস্ট দেখা যায়। এরই মাঝে রিয়াকে সমর্থনের জন্য এগিয়ে আসেন ফারহান আখতারের বান্ধবী শিবানী দাণ্ডেকর। তিনি জানান যে তিনি রিয়াকে ১৬ বছর বয়স থেকে চেনেন। মঙ্গলবার গ্রেফতারের পর রিয়ার টি–শার্ট নজর কাড়ে সকলের। যেখানে পিতৃতন্ত্রকে ধ্বংস করার ডাক দিয়ে রিয়ার যে বার্তা ছিল তাতে সমর্থন জানিয়েছেন বলিউডের সব অভিনেত্রীরাই।












Click it and Unblock the Notifications