পর পর ডিভোর্সের যন্ত্রণা কাটিয়ে বিদ্যাকে পেয়েছিলেন সিদ্ধার্থ, কেমন ছিল এই প্রেম কাহিনির চড়াই উতরাই

পর পর ডিভোর্সের যন্ত্রণা কাটিয়ে বিদ্যাকে পেয়েছিলেন সিদ্ধার্থ, কেমন ছিল এই প্রেম কাহিনির চড়াই উতরাই

১৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা বালান অভিনীত ছবি 'শেরনি'। রিলের 'শেরনি' (বাঘিনী) বিদ্যা বালান রিয়েল লাইফেও একাধিক সাহসী পদক্ষেপ নিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ফিল্ম বাছাই পর্ব থেকে শুরু করে জীবনসঙ্গীকে বেছে নেওয়ার ক্ষেত্রেও আত্মবিশ্বাসের ঝলক রেখেছেন বিদ্যা। একনজরে দেখা যাক বিদ্যা ও সিদ্ধার্থের বহু চর্চিত প্রেম কাহিনি।

বিদ্যার প্রেম জীবনে 'কিউপিড ' কি করণ জোহার?

বিদ্যার প্রেম জীবনে 'কিউপিড ' কি করণ জোহার?

একটা সময় ইন্ডাস্ট্রিতে বারবার বিদ্যা বালানের সঙ্গে একাধিক নায়কের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। একটা সময় এই মালায়লাম অভিনেত্রীর সঙ্গে শাহিদ কাপুরের প্রেম পর্বের বহু গুঞ্জন শোনা যায়। তবে বিদ্যা তা নস্যাৎ করে দেন। এরপর শোনা যায় বিদ্যা ডেট করছেন তামাম প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরকে। তাঁদের দুজনকে এক জায়গায় মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে করণ জোহারের ভূমিকা বড়সড় বলে শোনা যায়। করণ নাকি উদ্যোগ নিয়ে তাঁদের প্রথম ডেট আয়োজন করেন।

বন্ধুত্ব থেকে চেনা গতিতে প্রেম

বন্ধুত্ব থেকে চেনা গতিতে প্রেম

তাঁদের ফার্স্ট ডেটের পর থেকেই সিদ্ধার্থের সঙ্গে বিদ্যাকে বহু জায়গায় একসঙ্গে দেখা যায়। ফলে গুঞ্জন শুরু হয়। একবার গোয়াতে বিদ্যার সঙ্গে সিদ্ধার্থকে দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাঁদের প্রেম পর্ব নিয়ে আলোচনা শুরু হয়।

সিদ্ধার্থের দুটি বিয়ে ছিল বিদ্যার সঙ্গে প্রেমের আগে!

সিদ্ধার্থের দুটি বিয়ে ছিল বিদ্যার সঙ্গে প্রেমের আগে!

প্রসঙ্গত, সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিদ্যার বিয়ের আগে, সিদ্ধার্থের দুটি বিয়ে সম্পন্ন হয়েছিল। সিদ্ধার্থের প্রথম পক্ষের স্ত্রী ছিলেন প্রযোজকের ছোটবেলার বান্ধবী আরতী বাজাজ । এই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। এরপর সিদ্ধার্থের সঙ্গে বিয়ে হয় টেলিভিশন প্রযোজক কবিতার। সেই বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। এরপর ২০১২ সালে বিদ্যার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় সিদ্ধার্থের।

সিদ্ধার্থের তৃতীয় পক্ষের স্ত্রী বিদ্যার সামনে কোন চ্যালেঞ্জ ছিল?

সিদ্ধার্থের তৃতীয় পক্ষের স্ত্রী বিদ্যার সামনে কোন চ্যালেঞ্জ ছিল?

প্রসঙ্গত, বলিউডের নানান সূত্রের দাবি সিদ্ধার্থের সঙ্গে প্রেম চলাকালীন অবস্থা থেকেই বিয়ের বিষয়ে সিরিয়াস ছিলেন বিদ্যা। তবে যিনি পর পর বিয়েতে যন্ত্রণা পেয়েছেন, তাঁকে বিয়ের কথা বলা নিয়ে দ্বিধান ছিলেন মালায়ম সুন্দরী। এরপর বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থই। তবে সিদ্ধার্থের পর পর ডিভোর্সের বিষয়টির পাশাপাশি জনপ্রিয়তার মধ্যগগনে থাকা বিদ্যার কাছে কেরিয়ারও গুরুত্বপূর্ণ দিকে এগোচ্ছিল। এই সময় বিয়ের সিদ্ধান্ত বিদ্যার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

'শোরনি' নিলেন সিদ্ধান্ত

'শোরনি' নিলেন সিদ্ধান্ত

এরপর যাবতীয় চ্যালেঞ্জকে মোকাবিলা করে বলিউডের 'শেরনি' বিদ্যা নিয়েছিলেন সাহসী সিদ্ধান্ত। পাঞ্জাবী পরিবারের সন্তান সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দক্ষিণী সুন্দরী বিদ্যা বালান। ২০১২ সালের ১৪ ডিসেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+