Rahul Gandhi Wedding: রাহুল গান্ধীকে বিয়ে করতে চান শার্লিন চোপড়া! দেখুন সেই ভিডিও
Rahul Gandhi Wedding: সিনেমা হোক কিংবা মন্তব্য! শার্লিন চোপড়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। আর এর মধ্যেই ফের একবার সংবাদ শিরোনামে বলিউডের এই অভিনেত্রী। একেবারে রাহুল গান্ধীকে নিয়ে চমকে দেওয়ার মতো দাবি শার্লিনের মুখে।
গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধীর বিয়ে নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বিহারের মোদী বিরোধী জোট বৈঠকে রাহুল গান্ধীর বিয়ে নিয়ে কথা তোলেন লালুপ্রসাদ যাদব। এমনকি টুইটারে পোস্ট করা একটি ভিডিওতেও রাহুল গান্ধীর জন্যে কেন মেয়ে দেখা হচ্ছে না সেখানে বেশ কয়েকজন মহিলাকে সোনিয়া গান্ধীকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে।

আর এই বিয়ে নিয়ে জল্পনার মধ্যেই রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব শার্লিন চোপড়ার। অবাক হচ্ছেন! এমনই প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী। তবে শর্ত রয়েছে তাঁর। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একগুচ্ছ ফ্যানে ঘিরে রেখেছেন।
আর সেখানেই এক পাপরাতজি শার্লিন চোপড়াকে জিজ্ঞেস করছেন, তিনি কি রাহুল গান্ধীকে বিয়ে করবেন? আর সেই প্রশ্নে একেবারে মজাদার জবাব শার্লিন চোপড়ার।
তাঁর কথায়, রাহুল গান্ধীকে বিয়ে করতে পারি! কিন্তু বিয়ের পর সারনেম শার্লিনই রাখতে দিতে হবে বলে মন্তব্য অভিনেত্রীর। আর এই ভিডিও সামনে আসতেই একেবারে হৈচৈ বেঁধে দিয়েছে। পোস্ট করা ভিডিওটি শার্লিন চোপড়ার নামে একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও।
বলে রাখা প্রয়োজন, রাহুল গান্ধীকে ঘিরেও একের পর এক বিতর্ক। বিশেষ করে মোদী পদবী বিতর্কে দীর্ঘদিন সংসদে ঢুকতে পারেননি সোনিয়া পুত্র। যদিও সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। আর এরপরেই সংসদ পদ ফিরে পেয়েছন রাহুল। আর এর মধ্যেই= বিয়ের প্রস্তাব।












Click it and Unblock the Notifications