রাজ কুন্দ্রা 'জোর করে চুম্বন করেছিলেন', বিস্ফোরক অভিযোগে বলিউড তোলপাড় করলেন শার্লিন চোপড়া
পর্ন ফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শার্লিন চোপড়া থেকে শুরু করে পুনম পান্ডেকে পর পর জেরা করেছেন। এঁরা প্রত্যেকেই পুলিশের সামনে মুখ খুলে নিজেদের বক্তব্য রেখেছেন। এঁদের মধ্যে অভিনেত্রী পুনম পাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে মামলাও দায়ের করেন। এরই মাঝে বিস্ফোরক অভিযোগে তোলপাড় করে রাজের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন শার্লিন চোপড়া।

'জোর করে চুম্বন' ইস্যু
মুম্বই পুলিশের তলবে শার্লিন চোপড়া এদিন ক্রাইম ব্রাঞ্চের মুখোমুখি হন পর্নকান্ড ঘিরে। সেখানে শার্লিন অভিযোগ তোলেন রাজ কুন্দ্রা তাঁর সঙ্গে ২০১৯ সালে একটি মিটিং এর মাঝে অত্যন্ত অভব্য আচরণ করেন। একটি ব্যবসায়িক প্রস্তাব নিয়ে শার্লিনের সঙ্গে রাজের বৈঠক হয়। সেই সময়ই ঘটে যায় ওই ঘটনা। শার্লিনের অভিযোগ, সেদিন তাঁকে জোর করে চুম্বন করেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।

বাধা দেওয়ার পরও জোর করে চুম্বন , অত্যাচার!
শার্লিন পুলিশকে তাঁর বয়ানে জানান, সেই বৈঠকে রাজ ও শার্লিনের বেশ কথা কাটাকাটি হয়। সেই সময় রাজ তাঁকে আচমকাই জোর করে চুম্বন করেন। মুহূর্তে রাজকে বাধা দিতে যান শার্লিন। তারপর কার্যত শার্লিনকে অত্যাচার করা হয় বলে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শার্লিন।

রাজের কথা শুনে চমকে যান শার্লিন!
এদিন শার্লিন পুলিশকে যে বয়ান দিয়েছেন, তাতে বলা হয়েছে, রাজ সেদিন শার্লিনকে জানিয়েছেন যে তিনি বেশ কয়েকদিন ধরে বিধ্বস্ত। তখনই শার্লিন জানান,বিবাহিত পুরুষের সঙ্গে তিনি কোনও সম্পর্ক রাখতে চান না। তখনই রাজ এক বিস্ফোরক বক্তব্য রাখেন বলে দাবি শার্লিনের। যা শুনে রাজের থেকে দূরে যেতে চেয়েছিলেন শার্লিন।

রাজের বিরুদ্ধে কোন মামলা?
প্রসঙ্গত, রাজের বিরুদ্ধে ২০২১ সালের এপ্রিল মাসে শার্লিন চোপড়া একটি মামলা দায়ের করেন। তার আগে ২৭ মার্চ ২০১৯ সালে শার্লিনের সঙ্গে রাজের এই বৈঠক হয়। পরে ২০২১ সালে রাজের বিরুদ্ধে শ্লালতাহানির অভিযোগ তোলেন শার্লিন।












Click it and Unblock the Notifications