পাঁচটি সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি, জেনে নিন আলিয়া ভাটের মিষ্টি লাভ–স্টোরি

পাঁচটি সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি, জেনে নিন আলিয়া ভাটের মিষ্টি লাভ–স্টোরি

বলিউডের বাবলি, চুলবুলি নায়িকা হিসাবে পরিচিত আলিয়া ভাট। ২৫ বছরের আলিয়া বি–টাউনের সর্বাধিক উপার্জনকারী নায়িকা বলেই সবাই জানেন। তবে আলিয়া তাঁর বোকা বোকা কিছু উত্তর ও আজব ঘটনার জন্য সবসময়ই শিরোনামে থাকতে পছন্দ করেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে শুরু করে গল্লি বয়, হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগী সব ছবিতেই আলিয়া তাঁর দারুণ অভিনয় ক্ষমতা দেখিয়েছেন। বর্তমানে আলিয়া ডেট করছেন রণবীর কাপুরের সঙ্গে। তবে অতীতে আলিয়া বেশ কিছু সম্পর্কে জড়িয়ে ছিলেন। আসুন জেনে নিন কাদের কাদের সঙ্গে আলিয়া ডেট করেছেন।

রমেশ দুবে

রমেশ দুবে

আলিয়ার প্রথম বয়ফ্রেন্ড ছিলেন রমেশ দুবে। তাঁরা দু'‌জনেই একই হাইস্কুল যমনাবাই নার্সি স্কুলে পড়াশোনা করতেন। রমেশ দুবে লাইমলাইট থেকে অনেকটাই দূরে এবং সোশ্যাল মিডিয়াতেও তাঁর সেভাবে কোনও ছবি নেই। তবে এটা অনুমান করা যায় যে আলিয়া ও রমেশ দু'‌জনেই একই ক্লাসে পড়তেন এবং কীভাবে তাঁদের সম্পর্ক শুরু হয়।

আলি দাদরকর

আলি দাদরকর

আলি খুব একটা জনপ্রিয় নন কিন্তু বলিউডে আসার আগে আলির সঙ্গে ডেট করতেন আলিয়া। তাঁরা দু'‌জনে বেশ অনেকদিনই একসঙ্গে ছিলেন এবং আলি ছিলেন আলিয়ার দ্বিতীয় প্রেমিক। আলিয়া বেশ সিরিয়াস ছিলেন আলির সঙ্গে। তাঁরা একসঙ্গে ছবিও দিতেন এবং বিভিন্ন জায়গায় ও ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে।

সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ এবং আলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে সবাই প্রায় অবহিত। আলিয়া এবং সিদ্ধার্থ একসঙ্গে বলিউডে কাজ শুরু করেন এবং তাঁরা দু'‌জনে জুটি বেঁধে ২টি সিনেমা করেছেন। যদিও তাঁরা এই গুজবকে কোনওদিন নিশ্চিত বলে স্বীকার করেননি। তবে এমন অনেক প্রমাণই রয়েছে যেখানে আলিয়া ও সিদ্ধার্থ যে শুধু বন্ধু নন তা প্রমাণিত। জ্যাকলিনের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা বাড়ার কারণে এই সম্পর্কটি ভেঙে যায়।

 বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বলিউডে এটাও গুজব ছড়িয়েছিল যে আলিয়ার সঙ্গে বরুণ ডেট করছেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে বলিউডে সফর শুউরু করেছিলেন এঁরা দু'‌জন, যা বক্স অফিসে দারুণ হিট হয়। এরপর আলিয়া-বরুণ আরও দু'‌টি সিনেমা করেন। যেটি হিট হয়। কিন্তু বরুণের প্রেমিকা তথা স্ত্রী নাতাশা দালালের কথা প্রকাশ্যে আসতে এই গুজবও ঠান্ডা হয়ে যায়।

কাভিন মিত্তল

কাভিন মিত্তল

খ্যাতনামা বিজনেস টাইকুন সুনীল মিত্তলের ছেলে কাভিন। শোনা গিয়েছিল যে কাভিন ও আলিয়া একে-অপরের সঙ্গে ডেট করছেন। এক সেমিনারে দেখা হয় কাভিন ও আলিয়ার এবং তাঁরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। তবে তাঁরা ডেট করছিলেন কিনা সেটা দু'‌জনের কেউই স্বীকার করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+